আগামী সপ্তাহেই দেশে আসছে সিনোফর্মের টিকা !

নিউজ ডেস্ক: অনবেশে আসছে সিনোফার্মের টিকা! আগামী সপ্তাহেই চীনের সিনোফার্মের টিকার প্রথম বাণিজ্যিক চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতেই  সিনোফার্মের টিকার ক্রয় করা প্রথম চালান আসতে পারে। ভালো অংকের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী। এর […]

» Read more

নাফ নদ সাঁতরে সূদুর মায়ানমার থেকে বাংলাদেশে এলো ২ হাতি

নিউজ ডেস্কঃ নাফ নদ সাঁতরে সূদুর মায়ানমার থেকে আরও দুটি হাতি বাংলাদেশে এসেছে। রোববার বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাটসংলগ্ন প্যারাবনে হাতি দুটি আশ্রয় নেয়। এ নিয়ে দুদিনে চারটি হাতি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার বিকালে টেকনাফ সদরের জালিয়াপাড়াসংলগ্ন পয়েন্টে দুটি হাতি নাফ নদ […]

» Read more

মগবাজারে বিস্ফোরণের সম্ভাব্য কারণ কি?

নিউজ ডেস্কঃ গতরাতে রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আটজন নিহত এবং আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। ঘটনার পরপরই এ বিস্ফোরণের কারণ জানিয়েছে পুলিশ। আহত ও দগ্ধদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ […]

» Read more

কাল থেকে সারাদেশে সকল ধরনের গণপরিবহন বন্ধ

গণপরিবহন

নিউজ ডেস্কঃ আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে। তবে সকল সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। করোনা ভাইরাস এর প্রকোপ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাওয়ায় এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে গণপরিবহন বন্ধ থাকলেও […]

» Read more

খালেদা জিয়া আগের মতোই আছেন : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের মতোই আছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে দলীয় উদ্যোগ চলমান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল […]

» Read more

এবার মাঠে নামছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক: এবার কঠোর লকডাউন কার্যকর করতে  সেনাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অধীন দপ্তর-সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে যে লকডাউন, সেখানে পুলিশ থাকবে, বিজিবি থাকবে। সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয় এবং ঊর্ধ্বমুখী সংক্রমণটা রোধ হয়, মৃত্যুর সংখ্যাও […]

» Read more

মেজর সিনহা হত্যার বিচার শুরু, ওসি প্রদীপ সহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট

নিউজ ডেস্কঃ চাঞ্চল্যকর সেই মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার ১০ জন সাক্ষীকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সমন জারি মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক […]

» Read more

নায্য মূল্যের দাবিতে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ খামারির

নিউজ ডেস্কঃ নাটোরের সিংড়া উপজেলার বাহাদিপুর দুধহাটার দুধ বিক্রেতারা ন্যায্যমূল্য না পাওয়ায় শনিবার সকালে তাঁদের দুধ সড়কে ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে তাঁরা চামারি-নাটোর সড়কে দুধ ফেলে দেন। এ সময় তাঁরা সরকারের কাছে দুধ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বাহাদিপুর দুধহাটায় দুধ বিক্রি করতে আসা কয়েকজন খামারি বলেন, প্রতিদিন তাঁরা দুধ সংগ্রহ করে এই […]

» Read more

এবার প্রতি সিগারেটের দাম ২০ টাকা করার সুপারিশ

নিউজ ডেস্কঃ তরুণ সমাজকে সিগারেট খেতে নিরুৎসাহিত করতে ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি সিগারেটের দাম কমপক্ষে ২০ টাকা করার দাবি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিশ্ব মাদকমুক্ত দিবস উপলক্ষে মাদক প্রতিরোধে জনসচেতনতার অপরিহার্যতা শীর্ষক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ […]

» Read more

‘জাতীয় কৃষি পুরষ্কার-১৪২৪’ পেলেন যারা

নিউজ ডেস্কঃ কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২৭ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ প্রদান করা হয়েছে। রোববার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। […]

» Read more
1 99 100 101 102 103 410