বাংলাদেশের মহীসোপানে আপত্তি ভারতের

নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে বঙ্গোপসাগরের মহীসোপানে আপত্তি তুলেছে ভারত। দেশটি জাতিসংঘের মহীসোপান নির্ধারণ বিষয়ক কমিশনে এই আপত্তি তুলেছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার (১৬ এপ্রিল) জাতিসংঘের মহীসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে (সিএলসিএস) ভারত এই আপত্তি জানায়।বাংলাদেশ মহীসোপানের যতটুকু অংশ নায্য প্রাপ্য হিসেবে দাবি করছে, সেখানে ভারতের অংশও রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল […]

» Read more

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, আল্লামা জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার […]

» Read more

লকডাউনে ত্রাণ ও রেশনের দাবিতে বরিশালে ‘রিকশা’ মিছিল

বরিশাল সংবাদদাতা বরিশালে ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা মিছিল করেছেন চালকরা। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে থেকে এই মিছিল কর্মসূচি শুরু হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও এর শ্রমিক ফ্রন্টর আহ্বানে প্রায় পাঁচ শতাধিক চালক রিকশা মিছিলে অংশ নেন। মিছিলটি নগরীর সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ আমতলা মোড় ঘুরে সিটি করপোরেশনের সামনে এসে শেষ হয়। সেখানে […]

» Read more

হেফাজতভক্ত দেখলেই ছাত্রলীগ থেকে বহিষ্কার!

নিউজ ডেস্কঃ হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকান্ডের পর দেশের বিভিন্ন এলাকায় মামুনুল ও হেফাজতের পক্ষে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন বেশ কিছু পদধারী ছাত্রলীগ নেতা। যে মামুনুল কিছুদিন আগেই বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তাঁরই পক্ষে ছাত্রলীগ নেতাদের এ ধরনের অবস্থান বিভিন্ন মহলে সংগঠনটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এমন অবস্থায় সংগঠনে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা ও তাদের বহিষ্কারের […]

» Read more

শিক্ষক ও কলামিস্ট ড. তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ শিক্ষক ও কলামিস্ট ড. তারেক শামসুর রেহমান আর নেই। শনিবার (১৭ এপ্রিল ২০২১) উত্তরার অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের ফ্ল্যাটে তার মৃত্যু হয়। জানা গেছে, রাতে বাসায় একা ঘুমিয়ে ছিলেন অধ্যাপক রেহমান। অনেক সকাল হলেও ঘুম থেকে না ওঠায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক […]

» Read more

হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যা!

mugda

নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে হাসিব ইকবাল (৫০) নামে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত সঠিক কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত […]

» Read more

ওবায়দুল কাদেরের বাড়িতে দুর্বৃত্তদের ককটেল হামলা

নোয়াখালী প্রতিনিধি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুরের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে ককটেল হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন পর্যায়ে […]

» Read more

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

নিউজ ডেস্কঃ আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা […]

» Read more

দুই দিনের রিমান্ডে ‘শিশু বক্তা’ রফিকুল

গাজীপুর প্রতিনিধি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর (২৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার তাঁর রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর বলেন, রফিকুল ইসলামকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গতকাল মঙ্গলবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে […]

» Read more

দ. কোরিয়া প্রবেশে বাংলাদেশিদের জন্য ফের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক আবারও বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া। ফলে বাংলাদেশি নাগরিকরা এখন দেশটিতে প্রবেশ করতে পারবে না। আজ শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে ‘নেগেটিভ সনদ’ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছে করা করোনা পরীক্ষায় যাত্রীদের অনেকের ফল ‘পজিটিভ’ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোরিয়া সরকার। আজ সিউলে বাংলাদেশ দূতাবাসের দেওয়া বিজ্ঞপ্তিতে এ […]

» Read more
1 … 128 129 130 131 132 … 410