হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি গ্রেফতার
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, আল্লামা জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। সম্প্রতি দেশজুড়ে হেফাজত তাণ্ডবের ঘটনায় একাধিক মামলার আসামিও তিনি।
উল্লেখ্য আল্লামা জুনায়েদ আল হাবিব হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি ছাড়াও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া তিনি জমিয়ত ই উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন।

