মাস্ক ছাড়া আদালতে প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে দেশের সব অধস্তন (নিম্ন) আদালতে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গতকাল বুধবার জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা […]

» Read more

অভিনেতা অপূর্ব আইসিইউতে

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) নির্মাতা মিজানুর রহমান আরিয়ান খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরের জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে সোমবার (২ নভেম্বর) সে রিপোর্টে করোনা […]

» Read more

শীতে করোনা বৃদ্ধির আশঙ্কা, মোকাবিলার প্রস্তুতি শুরু সরকারের

নিউজ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ ও শীতকালে সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে, তা মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে সরকার। বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য কোয়ারেন্টিনের (সঙ্গনিরোধ) আয়োজন করতে সারা দেশের সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করার কাজও শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক ব্যবহারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর আগের […]

» Read more

পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে অনলাইনে ভর্তি পরীক্ষার সম্ভাবনা নেই

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা হওয়ার সম্ভাবনা নেই। কারণ যে সফটওয়্যার দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছিল তা দিয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। তারা বলছেন, সফটওয়্যার দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো বড় পরীক্ষা নেওয়ার মতো এখনো দেশে সক্ষমতা হয়নি। […]

» Read more

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় ১২ লাখে

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে পৌঁছে গেছে প্রায় ১২ লাখে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬৪ লাখ ২০ হাজার ৯৪০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৯৯ […]

» Read more

দেশে কেউ ঢুকতে গেলেই করোনাভাইরাস পরিক্ষা করানো হবে

নিউজ ডেস্কঃ ইউরোপসহ বিভিন্ন দেশে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিমানবন্দরসহ দেশের সব প্রবেশপথে বাধ্যতামূলক পরীক্ষা এবং বিদেশফেরতদের কোয়ারেন্টিনে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন আবার সময় এসে গেছে, যাঁরা বাইরে থেকে আমাদের দেশে আসবেন তাঁদের পরীক্ষা করা, কোয়ারেন্টিনে রাখা—এটা আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতিটি পোর্টে আগের মতো ব্যবস্থা নিতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘দেশে […]

» Read more

রাজশাহীতে এক কোটি টাকার নকল সিগারেট জব্দ

নিউজ ডেস্কঃ রাজশাহীতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গুদামে পৌনে এক কোটি টাকার নকল সিগারেট পেয়েছে পুলিশ। রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। এ সময় গোল্ড লিফ, স্টার, হলিউড ও পাইলট ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ সিগারেটের খালি প্যাকেটও জব্দ করা হয়। কুষ্টিয়ার বড়বাজার থেকে আসা […]

» Read more

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১ হাজার ৬০৪ জন, মৃত্যু ১৯ জনের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯০৫ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৫ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬০৪ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৬৮১ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬ হাজার […]

» Read more

বাংলাদেশি পণ্য আমদানি না করার আহ্বান

নিউজ ডেস্কঃ ফ্রান্সে মহানবী (সা.)-এর একটি ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দেশটিকে বয়কটের আহ্বান জানাচ্ছে বাংলাদেশিরা। এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে। এমনই এক বিক্ষোভের খবর শেয়ার করে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ভার্জিনি জোরোন। এ নিয়ে তিনি একটি টুইট করেছেন। ফ্রান্সবিরোধী বিক্ষোভের সংবাদ শেয়ার করা ওই টুইটে তিনি বাংলাদেশি পণ্য আমদানি থামাতে পশ্চিমা ক্রেতাদের […]

» Read more

আমন ধানে আসবে সুখের দিন

নিউজ ডেস্কঃ ভাল আবহাওয়া ও পর্যাপ্ত বর্ষার পানি পাওয়ায় আমন ধানের ক্ষেত যেন এবার হাসছে। দিনাজপুরের চিরিরবন্দরে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকরা। উপজেলার পশ্চিম সাইতাড়া গ্রামের কৃষক রশিদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ, চার বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেছি। এই মাঠে সবার চেয়ে আমার জমিতে আমন চাষ ভাল হয়েছে। প্রতিদিন ধান ক্ষেতে আসি আর স্বপ্ন দেখি, […]

» Read more
1 167 168 169 170 171 410