আটকে থাকা ১৫৮ বাংলাদেশি দুবাই থেকে ফিরেছেন

নিউজ ডেস্কঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে দুবাই থেকে ১৫৮ জন বাংলাদেশি ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। তিনি বলেন, প্রত্যেক যাত্রীর জন্য করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট, দুই জোড়া ডিসপোজেবল গ্লভস ও মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল। দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা বিশেষ ফ্লাইট […]

» Read more

হাসপাতালে করোনা আক্রান্ত নারী যৌন হয়রানির শিকার

নিউজ ডেস্কঃ মহামারি করোনার ভয়ে সারা দুনিয়ার মানুষ যখন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তখন খুলনার করোনা হাসপাতালেই ঘটলো এক অনাকাঙিক্ষত ঘটনা। হাসপাতালের ওয়ার্ডবয়ের হাতেই শ্লীলতাহানির শিকার হলেন করেনা আক্রান্ত এক গৃহবধূ। বিষয়টি জানাজানি হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডবয় নজরুলকে অব্যাহতি দিয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভর্তি রোগীরা। খুলনা করোনা হাসপাতাল পরিচালনা করছে […]

» Read more

রেড জোন এলাকাগুলোতে টহল জোরদার করছে সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা অনুসারে সরকার ঘোষিত রেড জোনগুলোতে টহল জোরদার করছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোনগুলোতে সরকারি নির্দেশাবলি যথাযথভাবে পালনের উদ্দেশে সেনাটহল জোরদার করা হচ্ছে। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে ঢাকাসহ সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে এ বিষয়ে […]

» Read more

যমুনায় তলিয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়ের ভবন

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীতে তলিয়ে গেছে ‘পাইকশা মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি স্কুলের ভবন। তবে স্কুল বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্কুলটি উপজেলার সলিমাবাদ ইউনিয়নে। স্থানীয়রা জানান, এই এলাকায় গত কয়েক বছর ধরেই যমুনার ভাঙন চলছে। নদীতে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। বর্তমানে বর্ষায় নদীতে নতুন জোয়ারে নদী ভাঙতে ভাঙতে শনিবার গভীর রাতে ভবনটির খুব […]

» Read more

চিরনিদ্রায় শায়িত হলেন মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্কঃ যথাযথ শ্রদ্ধা নিবেদন এবং সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার (১৪ জুন) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় মোহাম্মদ নাসিমের মরদেহ। রাষ্ট্রীয় মর্যাদায় সকাল ১০টা ৫৭ মিনিটে দাফন করা হয় তাকে। এ সময় মরহুমের ছেলে তানভীর শাকিল জয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে […]

» Read more

লকডাউন চেয়ে রিট ঢাকা সিটির

নিউজ ডেস্কঃ ঢাকা শহরকে লকডাউন ঘোষণা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্রো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে হাইকোটের ভার্চুয়াল আদালতে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে রিটটি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটে বাদী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবলায়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত […]

» Read more

গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল ৩০ জুনের মধ্যে পরিশোধ করার জন্য নির্দেশ

নিউজ ডেস্কঃ গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল ৩০ জুনের মধ্যে দিতে হবে, না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (১০ জুন) বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ‘করোনা পরিস্থিতি এখন তো আরও খারাপ। তাই বিলম্ব ফি মওকুফের বিষয়টি আর বাড়ানো হবে কি-না’ […]

» Read more

একদিনে দাম কমেছে কেজিতে এলাচের ৪০০ ,জিরার ১০০ টাকা

নিউজ ডেস্কঃ ঈদের আগে অস্বাভাবিক দাম বাড়ার পর একদিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে এলাচের দাম কেজিতে ৪০০ টাকা এবং জিরার দাম ১০০ টাকা কমেছে। এ নিয়ে ঈদের পর একাধিক দফায় এলাচ ও জিরার দাম কমল। এর আগে বড় অঙ্কে দাম কমে লবঙ্গের। সেই সঙ্গে দারুচিনি, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজসহ প্রায় সব ধরনের সমলার দাম কমেছে। ঈদের পর চাহিদা কমায় একের […]

» Read more

২৬৫ বাংলাদেশি মালদ্বীপ থেকে ফিরেছেন

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে আটকে পড়া বাংলাদেশের ২৬৫ শিক্ষার্থী ও পর্যটক দেশে ফিরেছেন। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, মালদ্বীপ থেকে আসা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহেই করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া […]

» Read more

আজ ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৮ টি অঞ্চলে

নিউজ ডেস্কঃ আজ দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই ১৮ অঞ্চলে নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রোববার (৭ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের […]

» Read more
1 209 210 211 212 213 410