ভাষার মাস বরণে সিলেটে বর্ণমালার মিছিল

সিলেট প্রতিনিধি: সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে বর্ণমালার মিছিল। প্রতিবছরের ন্যায় মহান ভাষার মাস বরণে ফেব্রুয়ারির প্রথম দিন জেলা পরিষদ প্রাঙ্গণে মিছিলটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম, এসময় সাথে ছিলেন জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহাসহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ […]

» Read more

চীন থেকে দেশে ফিরছেন ৩৬১ জন, রাখা হবে হজ ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি চীনে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত ৫ হাজার বাংলাদেশিদের যারা দেশে আসতে চেয়েছেন, তাদের দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার চীন থেকে দেশে আসছেন মোট ৩৬১ জন। তাদের মধ্যে ১৮ শিশু ও শিক্ষার্থীসহ মোট ১৯ পরিবারের সদস্য রয়েছেন। তাদের আনতে আজ উহানে যাচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। চীন […]

» Read more

বিশ্বের দূষিত নগরীর তালিকায় আবারও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বায়ু দূষণ সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর অবস্থানে এখন ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৩৭০। যা খুবই অস্বাস্থ্যকর। মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর, নেপালের কাঠমান্ডু, ভারতের দিল্লিকে ছাড়িয়ে সবার ওপরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। বাতাসের মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) এক নম্বরে রয়েছে […]

» Read more

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান কৃষিবিদ সাজ্জাদুল হাসান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ সাজ্জাদুল হাসান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব। সোমবার তাকে নিয়োগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিমান) মুহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিমান সূত্রে জানা গেছে, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর মেয়াদ […]

» Read more

লক্ষ্মীপুর-বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন করে আরও দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। লক্ষ্মীপুর ও বগুড়া জেলায় এ দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। জেলার নাম অনুযায়ী বিশ্ববিদ্যালয় দুটির নামকরণ করা হয়েছে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন […]

» Read more

মুজিববর্ষে নিজস্ব চারা থেকে এককোটি গাছ লাগাবে বন অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষে সারাদেশে এককোটি গাছ লাগাবে বন অধিদপ্তর। এরইমধ্যে চারা উৎপাদনের জন্য বন বিভাগ সারাদেশের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। ১৭ মার্চ থেকে সম্ভব না হলেও জুনের প্রথম সপ্তাহে বৃক্ষরোপণ অভিযানের সময় এই গাছ বিতরণ করা হবে। পরিবেশ রক্ষার স্বার্থেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এককোটি চারার মধ্যে কিছু চারা নষ্ট হতে পারে, সেজন্য অতিরিক্ত আরও ২০ […]

» Read more

রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের বাগানে নিষিদ্ধ ‘পপি’ চাষ!

রাজশাহী প্রতিনিধি: নিষিদ্ধ মাদক ‘আফিম’ তৈরীর কাঁচামাল ‘পপি ফুল’ এর চাষ বাংলাদেশে নিষিদ্ধ। অথচ সৌন্দর্য বৃদ্ধির নামে সরকারি প্রতিষ্ঠান রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের বাগানে নিষিদ্ধ ‘পপি ফুল’ এর চাষ হচ্ছে। ওই বাগান থেকে পপির চারা গোপনে অন্যত্র সরবরাহেরও অভিযোগ উঠেছে। সম্প্রতি সরেজমিনে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকেই সামনের ফুল বাগানে বেশ কিছু ‘পপি’ গাছ […]

» Read more

খসড়া তালিকায় দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ

নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন। হিজড়া ভোটার আছেন ৩৫৩ জন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ১ মার্চ (রবিবার)। আজ সোমবার […]

» Read more

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড. ইউনূসকে আদালতের সমন

নিজস্ব প্রতিবেদক: শ্রম আইনের বিধান না মানায় ফৌজদারি অভিযোগ আমলে নিয়ে গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি শ্রম আদালত। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম এ সমন জারি করেন। ওই আদালতের সেরেস্তাদার মিয়া মো. জামাল উদ্দিন জানান, ৬ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। গত ৫ […]

» Read more

ভারপ্রাপ্ত থেকে ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্বে জয়-লেখক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সংগঠনের সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী থেকে তাদের ভারমুক্ত করে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের শুরুতে ফ্লোর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের […]

» Read more
1 217 218 219 220 221 410