সারাদেশে নববর্ষের অনুষ্ঠান বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রম সমন্বয়ের উদ্দেশে ৬৪ জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এ বছর সারাদেশে নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মার্চ) করোনভাইরাস মোকাবিলায় কী করনীয় সে বিষয়ে ৬৪ জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে রাখা বক্তব্যে এই নির্দেশনার কথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, […]

» Read more

এসিল্যান্ডকে প্রত্যাহার, হচ্ছে বিভাগীয় মামলা

নিউজ ডেস্ক: যশোরের মনিরামপুরে মাস্ক না পরার অপরাধে তিন বৃদ্ধকে কান ধরে উঠবস করানো সেই এসিল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও সাইয়েমা হাসানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বলেন, ‘এই ঘটনার জন্য আমার দুঃখ প্রকাশ করছি।’ শুক্রবার বিকালে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে তিনি ওই ৩ বৃদ্ধকে কান […]

» Read more

আগামীকাল মাঠে নামছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক: বিভাগীয় ও জেলা প্রশাসনকে সহযোগিতা করতে আগামীকাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামীকাল মঙ্গলবার থেকে মাঠে সেনা সদস্যদের মোতায়েন করা হচ্ছে। এ সময়, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং গণজমায়েত ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। সোমবার […]

» Read more

করোনাভাইরাস: শনিবার মধ্যরাত থেকে ১০ দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান বিবিসিকে জানান, ৩১শে মার্চ পর্যন্ত ১০ রুটের সব ধরণের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ”আমরা দেখতে পেয়েছি, করোনাভাইরাসের কারণে কয়েকটি দেশ থেকে লোক বেশি আসছে। এ কারণে এসব রুটের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে এসব দেশ থেকে বাংলাদেশে কোন ফ্লাইট আসতে পারবে না।” […]

» Read more

করোনা শনাক্তকরণ কিট উৎপাদনের অনুমোদন পেল গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ দুপুরে আমরা সরকারের অনুমোদন পেয়েছি। আগামী ১ সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে কাঁচামাল দেশে পৌঁছাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা কিট উৎপাদনে যাব।’ তিনি আরও বলেন, ‘কিট উৎপাদনের কাঁচামাল চীনের কাছেও আছে। তবে চীন বাণিজ্যিকভাবে কিট উৎপাদনের জন্যে কাঁচামাল বিক্রি করবে না বলে জানিয়েছে।’ ‘আশা […]

» Read more

করোনায় প্রতিরোধে কক্সবাজার সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা

কক্সবাজার জেলা প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজারে পর্যটক আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের পর্যটনকেন্দ্রগুলোতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) কামাল হোসেন। তিনি বলেন, কক্সবাজারে দেশি-বিদেশি অনেক পর্যটক আসেন। ফলে কক্সবাজার করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে। করোনা ঝুঁকি এড়াতে […]

» Read more

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হলো। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। আইইডিসিআরর বেলা সাড়ে তিনটায় এই সংবাদ ব্রিফিং হয়। মীরজাদী সেব্রিনা বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৭০ বছর। […]

» Read more

২০০ টাকার নোট উদ্বোধন প্রধানমন্ত্রীর, পাওয়া যাবে কাল থেকে

নিউজ ডেস্ক: আগামীকাল বুধবার (১৮ মার্চ) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসগুলোতে পাওয়া যাবে ২০০ টাকার নোট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নতুন ২০০ টাকার নোট ও স্মারক মুদ্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী […]

» Read more

কাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১৭ মার্চ থেকে স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ ১৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সোমবার (১৬ মার্চ) বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষা সচিব […]

» Read more

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি এখনো হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

 জাতীয় ডেস্ক:  করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২ জনের পরিস্থিতি বর্তমানে ভালো।

» Read more
1 … 215 216 217 218 219 … 410