রমজানে দুগ্ধ খামারিরা কিছুটা স্বস্তি পেয়েছে

নিউজ ডেস্কঃ রমজান মাসে দুগ্ধ খামারিরা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন। কারণ রমজান মাস উপলক্ষে অনেক গ্রাহকই দুধ কিনছেন। ফলে কয়েকদিন আগেও যে দুধ ১০-১৫ লিটার বিক্রি করেছেন, সেই দুধ এখন ৪০ থেকে ৫০ টাকা লিটার বিক্রি করছেন তারা। ফলে কিছুটা হাফ ছেড়ে বেঁচেছেন খামারি কৃষকরা । খামারিরা জানান, সিরাজগঞ্জের খামারিদের কাছ থেকে মিল্ক ভিটাসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান দুধ কিনছে। […]

» Read more

সহায়তা নেওয়ার আহব্বান জানাল বাংলাদেশকে : নেদারল্যান্ডস

নিউজ ডেস্কঃ নেদারল্যান্ডস সরকার  কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে ১০০ মিলিয়ন ইউরোর তহবিল তৈরি করেছে। যে দেশগুলো এ তহবিলের অর্থ চান তাদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্র-বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী সিগ্রিড কাগ বুধবার (২৯ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোনে এসব কথা বলেন। ড. মোমেন বিভিন্ন ইউরোপীয় ক্রেতাদের আদেশ বাতিল করার বিষয়টি উত্থাপন […]

» Read more

মহামারী করোনায় ঝুকির মুখে ১৬০ কোটি মানুষের জীবিকা : আইএলও

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের ঝাঁকুনি এসেছে। এর ফলে একের পর এক কর্মহীন হয়ে পড়ছে মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রকাশিত (আইএলও) সর্বশেষ প্রতিবেদনে সেই তথ্যে দেখা গেছে, করোনাভাইরাসে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে বিশ্বব্যাপী শ্রমখাতের সঙ্গে যুক্ত কর্মীদের প্রায় অর্ধেকই জীবিকার ঝুঁকিতে পড়ছে। বিশ্বব্যাপী অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা প্রায় দুই শ কোটি। প্রতিবেদনে […]

» Read more

নির্দেশ পেলেই চলবে ট্রেন

নিউজ ডেস্কঃ যেকোনও মুহূর্তে যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২৫ মার্চ থেকেই যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। তবে সম্প্রতি সময়ে লকডাউন বিষয়ে সরকারের শৈথিল্য মনোভাব থাকায় ট্রেনকেও প্রস্তুত রেখেছে সংস্থাটি। সরকারের উচ্চমহলের নির্দেশনা পেলেই যে কোনও মুহূর্তে যাত্রী আনা-নেওয়ার জন্য চালু করে দেওয়া হবে। মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে […]

» Read more

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক : জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তার ভাগ্নি জামাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন , সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সাড়া না পেয়ে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খ্যাতিমান প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীকে ২০১৮ সালে […]

» Read more

পার্বতীপুরে করোনা আতংকের মাঝে খোলা আকাশের নীচে এক ছিন্নমুল পরিবার

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণে সারাদেশের মানুষ যখন ভীত সন্ত্রস্ত, যখন খোদ প্রধানমন্ত্রী বাসা ভাড়া না দেয়ার কারণে কোন ভাড়াটিয়াকে হয়রানী না করার নির্দেশ দিয়েছেন, যখন ব্যাংক বীমা, বিদ্যুৎ বিভাগ ও এনজিওসহ সকল আর্থিক প্রতিষ্ঠান বকেয়া পাওনা আদায় স্থগিত করেছে ঠিক সেই মুহুর্তে বনবিভাগের জমি অবৈধ দখলের অভিযোগ এনে দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা খন্দকার মকছেদ […]

» Read more

জানাজায় শরিক হওয়া থেকে মানুষকে বিরত রাখা সম্ভব হয়নি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘মানুষ বোধসম্পন্ন হলে বোঝানো সম্ভব, বোধহারা হলে কিছুই করার নেই। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু জানাজায় শরিক হওয়া থেকে মানুষকে বিরত রাখা সম্ভব হয়নি। মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় মানুষের অংশগ্রহণ সীমিত রাখার চেষ্টা করা হয়েছিল। এমনকি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কাজ হয়নি।’ ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় […]

» Read more

৩০ ভাগ কারখানায় বেতন হয়নি

নিউজ ডেস্কঃ বিজিএমইএ’র সভাপতি রুবানা হক নির্ধারিত সময় ১৬ এপ্রিলের মধ্যে ৮৭ ভাগ শ্রমিককে বেতন দেয়ার দাবি করলেও শ্রমিক নেতারা এটাকে ‘মিথ্যাচার’ বলছেন। তারা বলেছেন, অন্তত দুই হাজার কারখানার শ্রমিকরা বেতন পাননি। আর শতকরা হিসেবে ৩০ ভাগ কারখানায় বেতন হয়নি। তাদের বেতন কবে দেয়া হবে তারা কোনো প্রতিশ্রুতিও দেয়া হয়নি। এসব পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করে আইনের আওতায় […]

» Read more

সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ল

নিউজ ডেস্ক: করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। এবার আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার কথাও বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো […]

» Read more

সারাদেশে নববর্ষের অনুষ্ঠান বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রম সমন্বয়ের উদ্দেশে ৬৪ জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এ বছর সারাদেশে নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মার্চ) করোনভাইরাস মোকাবিলায় কী করনীয় সে বিষয়ে ৬৪ জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে রাখা বক্তব্যে এই নির্দেশনার কথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, […]

» Read more
1 214 215 216 217 218 410