ঢাকায় বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা কেন্দ্র চালু করেছে ভারত, যা বিশ্বে দেশটির ভিসা কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বড়। শনিবার (১৪ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে এই কেন্দ্র উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ওই সময় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ব্রজ রাজ শর্মা, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল […]

» Read more

৬ মাস বেতন পাচ্ছে না গ্রামীণ ব্যাংকের ৩ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক: দৈনিক মজুরিভিত্তিতে সারাদেশে নিয়োগপ্রাপ্ত তিন হাজারের বেশি কর্মচারী প্রায় ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে তাদের এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সেই সঙ্গে তাদের চাকরিতেও স্থায়ী করা হচ্ছে না। শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আরও অভিযোগ- আন্দোলন, সংগ্রাম করেও ভুক্তভোগীরা ন্যায্য দাবি আদায়ে ব্যর্থ হয়ে উল্টো ছাঁটাইয়ের শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা […]

» Read more

টাকা না হলে ফাইল সই করেন না ইউএনও

সীতাকুণ্ড প্রতিনিধি: বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনের নামে ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমের বিরুদ্ধে। এমনকি ইউএনও টাকা না পেলে কোনো ফাইলে সই করেন না বলেও অভিযোগ করেছেন ঠিকাদাররা। ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে জানান, এ ধরনের ঘটনা সীতাকুণ্ডে এর আগে ঘটেনি। তবে ইউএনও দাবী, তিনি কারো কাছ থেকে টাকা নেননি। তার নামে […]

» Read more

ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ডেস্ক নিউজ: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করেন তিনি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ভারতীয় হাই কমিশনার হারশ ভি শ্রিংলা তাকে অভ্যর্থনা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজনাথ সিং ও আসাদুজ্জামান খাঁন কামাল আগামীকাল শনিবার (১৪ জুলাই) রাজধানীর যমুনা ফিউচার […]

» Read more

গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক লাভ

নিজস্ব প্রতিবেদক: রোমানিয়ায় অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। দেশের হয়ে অনন্য এই সম্মান বয়ে এনেছেন আহমেদ জাওয়াদ চৌধুরী। জাওয়াদ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ৪২ নম্বরের পরীক্ষায় সব মিলিয়ে ৩২ পেয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। এর আগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল রৌপ্য জয়। সর্বশেষ ২০১৭ অলিম্পিয়াডে ২৩ পয়েন্ট নিয়ে সিলভার […]

» Read more

কোটা নিয়ে আদালত অবমাননা করতে পারি না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা হাইকোর্টের রায়েই রক্ষিত রয়েছে। হাইকোর্টের রায় তো আমি লঙ্ঘন করতে পারি না। এটা করলে তো আদালত অবমাননায় পড়ে যাবো। এটা কেউ করতে পারবে না। বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। কোটা আন্দোলনকারীরা সন্তানতুল্য- বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের এমন উক্তির জবাবে সংসদ নেতা […]

» Read more

একনেকে ২ হাজার ৯২০ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ২ হাজার ৯২০ কোটি ৩৯ লাখ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ ও পরিকল্পনা […]

» Read more

ধর্মগ্রন্থ ছুঁয়ে ঘুষ না খাওয়ার শপথ পুলিশের

যশোর প্রতিনিধি: যশোরের পুলিশ কর্মকর্তারা নিজ নিজ ধর্মগ্রন্থ (কোরআন শরীফ ও গীতা) ছুঁয়ে ঘুষ না খাওয়ার শপথ নিয়েছেন। রোববার যশোরের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত ৬০ জন কর্মকর্তা এ শপথ নেন। তারা কোনো মাদক ব্যবসায়ীর থেকে কোনো সুবিধা নেবেন না বলেও শপথ নেন। এ সময় ৬০ কর্মকর্তা বলেন, মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোরতম মনোভাব পোষণ করবেন, ব্যক্তিগত […]

» Read more

জাতীয় তিন অধ্যাপককে সংবর্ধনা ইউজিসির

নিউজ ডেস্কঃ বরেণ্য তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরা হলেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। সোমবার বিকালে রাজধানীর আগারগাঁও ইউজিসি মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। ইউজিসি‘র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]

» Read more

মুক্তিযোদ্ধা হাসেম শেখের সংসার চলছে স্ত্রীর ভিক্ষার টাকায়!

মাগুরা সংবাদদাতা: ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনে, তার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। কিন্তু দেশ স্বাধীনের ৪৭ বছর পার হলেও মুক্তিযোদ্ধার নামের তালিকায় আমার নাম ওঠেনি। সংসার চালাতে হয় স্ত্রীর ভিক্ষা করা টাকায়। মরার আগে হলেও অন্তত মুক্তিযোদ্ধার নামের তালিকায় নিজের নামটা দেখতে চাই’। আবেগাপ্লুত হয়ে এমনটিই বললেন মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের […]

» Read more
1 236 237 238 239 240 410