পাগলা মসজিদের দানবাক্সে ফের মিলল ৮৮ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আবারও খোলা হয়েছে। এবার দানবাক্স খুলে ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা পাওয়া গেছে। শনিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে তিন মাস সাতদিনের ব্যবধানে এ দানবাক্স খোলা হয়। দানবাক্স খোলার পর টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ। বিকেলে গণনা শেষে দানের এ টাকার […]

» Read more

পানিবন্দি হয়ে পড়েছে কুড়িগ্রামে ৬০ হাজার মানুষ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে প্রধান প্রধান নদ-নদীগুলোতে পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছেন। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। বিশেষ করে ধরলা ও দুধকুমার নদী এলাকায় বন্যা অবস্থা বিরাজ করছে। এসব এলাকার মানুষ বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট। জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিস সূত্র জানায়, জেলায় ৩ উপজেলার […]

» Read more

২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ (বঙ্গবন্ধুর জন্মদিন) থেকে ২০২১ সালের ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) পর্যন্ত এ বর্ষ পালন হবে। শুক্রবার (৬ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় সভাপতির সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা এ […]

» Read more

সরকারি খরচে খেলা দেখতে সচিবের রাশিয়া সফর!

ডেস্ক নিউজ: অভিজ্ঞতা অর্জনের জন্য রাশিয়া সফরে গিয়ে বাংলাদেশি সাংবাদিক দেখে স্ত্রী, ছেলে-মেয়ে ও সফরসঙ্গীদের নিয়ে দৌড়ে পালিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিলিপ কুমার। সাংবাদিক পরিচয় জানার পরই সচিব তার সঙ্গীদের নিয়ে কেনো পালালেন সেটা এখনো জানা যায়নি। তবে একটি সূত্রে জানা গেছে, তাদের এই সফরের মূল টার্গেট হলো রাশিয়ায় অনুষ্ঠিত চলমান বিশ্বকাপ ফুটবল খেলা দেখা। অভিজ্ঞতা অর্জনের কথা বলে […]

» Read more

ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভাষাসৈনিক হালিমা খাতুন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুর ১টা ৫৬ মিনিটে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায় হৃদরোগ, ৮৬ বছর বয়সী হালিমা খাতুনের কিডনি জটিলতা, রক্তদূষণসহ বার্ধক্যজনিত নানা রোগ ছিল। হালিমা খাতুনের মেয়ে আবৃত্তিশিল্পী প্রজ্ঞা […]

» Read more

কোটাব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার বা বাতিলের বিষয়ে সুপারিশ দিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মমিনুল হক এ বিষয়টি নিশ্চিত করেন। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা। তিনি বলেন, […]

» Read more

রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারে ওপর চাপ আরোও বাড়াবে: জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ারমারের ওপর চাপ অব্যহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতিয়েরেস। রোববার (০১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতিয়েরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এর সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই এ আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব ব্যাংকের […]

» Read more

হাওর অঞ্চলের জন্য পরিবেশবান্ধব পরিকল্পনা ও উন্নয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক: হাওর অঞ্চলকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব উল্লেখ করে পিছিয়ে পড়া হাওরবাসীর উন্নয়নে পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছে অক্সফাম সিএনআরএস ও প্রতীক ও নামে কয়েকটি সংগঠন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চ্যালেঞ্জ অব সাসটেইনেবল লাইভলিহুড অব হাওর কমিউনিটিস অব বাংলাদেশ : ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। এ সময় […]

» Read more

প্রধানমন্ত্রীকে এসএমএস করে স্কুল পেলেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি এসএমএস করে মাত্র চার কর্মদিবসে স্কুল ভবন পেলেন ফেনী সদর থানার রতনপুরের মানুষ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএসে (মোবাইল ফোনের মেসেজ) ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইতোমধ্যে পাঁচ শ্রেণিকক্ষের একটি বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ […]

» Read more

রোহিঙ্গাদের সহায়তায় ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার অনুদানভিত্তিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তায় এই অর্থ ব্যয় করা হবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য খাতে আগের সহায়তার সাথে আরো ৫ কোটি ডলার অনুদানে অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড। সব মিলিয়ে এ সহায়তার পরিমাণ […]

» Read more
1 237 238 239 240 241 410