ছাত্রলীগ নেতা রনি জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরা দেয়া শর্তে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ শফিউদ্দিন এই আদেশ দেন। চাঁদাবাজির একটি মামলায় কারাবন্দি রনি জামিন চেয়ে সকালে আবেদন করেছিলেন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে। আদালত রনির আবেদন গ্রহণ করে তাকে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি […]

» Read more

রোহিঙ্গাদের সহায়তায় ১৬ কোটি টাকা দেবে জাপান সরকার

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের জন্য ১৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ১৬ কোটি টাকা) সহায়তা দেবে জাপান। বাংলাদেশে আশ্রয় নেওয়া জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হবে। বৃহস্পতিবার (৭ জুন) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, আসন্ন বর্ষা মৌসুমকে মাথায় রেখে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের জন্য […]

» Read more

কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান ত্যাগ করেন তিনি। এ সামিটে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার কুইবেকের লা মালবাইয়ে আগামী ৮ জুন এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অপর ১৫ বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার […]

» Read more

স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ তৈরির প্রস্তুতি চলছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর ধারাবাহিকতায় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ এর প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আয়ুষ্কাল ১৫ বছর হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি স্যাটেলাইট তৈরি করতে ৫/৬ বছর লাগে। সে জন্য আমরা বঙ্গবন্ধু-২ তৈরি করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে […]

» Read more

সমাজসেবা কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজসেবা অফিসার্স এ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে (৫ জুন) জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গি মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক ইমাম হাসিম। কর্মসূচিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান, প্রবেশন কর্মকর্তা ফরহাদ […]

» Read more

বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন বিকাল থেকে কার্যকর হবে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, […]

» Read more

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ৪৫ কোটি ডলারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের রুট নির্মাণে এমআরটি লাইন-৬-এর আওতাধীন সর্বশেষ প্যাকেজ-৭-এর বাস্তবায়নে ৪৫ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (৩ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চুক্তি হয়। চুক্তিতে সই করেন জাপান ও ভারতের যৌথ মালিকানাধীন কোম্পানি মারুবেননি ও এলঅ্যান্ডটির (লেজার্স অ্যান্ড টার্বো) প্রধান নির্বাহী রাজীব জয়তী ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। […]

» Read more

ওমরা পালনে সৌদি গেলেন এমপি বদি

নিজস্ব প্রতিবেদক: আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে তীব্র আলোচনায় থাকা কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি হঠ্যাৎ ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। শুক্রবার ভোররাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যোগে তিনি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের স্কুল বন্ধু নুরুল আকতার, গিয়াস উদ্দিন ও […]

» Read more

অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নিলেন ১৮ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতি শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার বিকেল ৩টার পর জাজেস লাউঞ্জে একে একে সব বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। নতুন নিয়োগ […]

» Read more

তিন সিটি কর্পোরেশনে নির্বাচন ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন  প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কেএম নূরুল হুদা। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। সিইসি বলেন, ‘রাজশাহী, সিলেট ও বরিশালসিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ জুন। যাচাই-বাছাই […]

» Read more
1 239 240 241 242 243 410