পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারে করে তিনি পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর নবনির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি সার্ভিস এরিয়ার-১ এর বিশেষ কটেজে অবস্থান করেন। সেখানে রাষ্ট্রপতির সামনে মাল্টিমিডিয়ার মাধ্যমে পদ্মা সেতুর সর্বশেষ কর্মযজ্ঞের […]

» Read more

বদলে গেল ৫ জেলার নামের ইংরেজি বানান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হলো। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) জেলার নাম পরিবর্তন-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল […]

» Read more

ঝিনাইদহ ভেট ডক্টর’স এসোসিয়েশনের মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে ভেট ডক্টর’স এসোসিয়েশন (ভিডিএ) এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপিত হয়েছে। সোমবার শহরের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময় ভেট ডক্টর’স এসোসিয়েশন এর সদস্য সচিব ডাঃ রাকিবুল হাসান শাওন, ডাঃ মো গোলজার হোসেন, ডা: মো মুস্তাফিজুর রহমান পাপ্পু , বিভিন্ন […]

» Read more

বৃদ্ধের এক বিঘা জমির সব বেগুন গাছ কেটে দিল দুর্বৃত্তরা!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের আব্দুল মালেক নামে এক কৃষকের ধরন্ত বেগুন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটিয়েছে। কৃষক আব্দুল মালেক জানান, ১০ কাঠা জমিতে ধার দেনা করে বেগুন চাষ করেছেন। এতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। গাছে প্রচুর বেগুন ধরছে। শুক্রবার রাতে তাদের গ্রামের দুর্বৃত্তরা ক্ষেতের প্রায় ৭’শ গাছ কেটে […]

» Read more

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মঙ্গলবার (২০ মার্চ) এ সেনা কর্মকর্তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ৭ মার্চ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাহার […]

» Read more

বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতার স্বীকৃতি দিল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভেলপিং) দেশের তালিকায় নাম লেখাতে যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেলো বাংলাদেশ। জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কমিটি শুক্রবার (১৬ মার্চ) রাতে নিউইয়র্কে বৈঠকে নিশ্চিত করে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক প্রথমবারের মতো অর্জন করেছে। জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতার স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিয়ম […]

» Read more

ছাত্রলীগ নেতা শাওন হত্যা: ৩ ছাত্রলীগ কর্মীর আত্মসমর্পণ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওন হত্যাকাণ্ডের ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, পিচ্চি আরিফ ও হিমেল আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে বুধবার (১৪ মার্চ) রাতে শাওন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। বৃহস্পতিবার দুপুরে […]

» Read more

ফেনীতে একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

ফেনী সংবাদদাতা: বহুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা দায়ে ৩৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ আদশে দেন। এর আগে প্রায় চার বছর ধরে মামলার সাক্ষ্য ও যুক্তি-তর্ক শেষে গত ১৩ ফেব্রুয়ারি চার্জশিটভুক্ত ৫৬ আসামির মধ্যে জামিনে থাকা ২৪ আসামির জামিন বাতিল […]

» Read more

ঘুম থেকে ডাকায় মাকে হত্যা করলো কুলাংগার সন্তান

পাবনা জেলা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় ঘুম থেকে ডেকে তোলায় লাঠির আঘাতে আয়েশা খাতুন (৫৫) নামে এক মাকে হত্যা করেছে ছেলে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ফৈলজনা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক ছেলে মাসুদ রানাকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহত আয়েশা খাতুন ইন্তাজ আলীর স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিল মাসুদ। […]

» Read more

খাওয়ার স্যালাইন আবিষ্কারক ডা. রফিকুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক: খাওয়ার স্যালাইনের আবিষ্কারে যাদের অবদান ছিলো তাদের মধ্যে অন্যতম ডা. রফিকুল ইসলাম মারা গেছেন। গতকাল সকালে রাজধানীর এপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল  ৮২ বছর। গত মাসে ডা. রফিকুল ইসলামের হার্ট অ্যাটাক হয়েছিল। তাছাড়াও বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন। স্বভাবে অন্তর্মুখী এই মানুষটি দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডায়রিয়ার হাত থেকে বিশ্বজুড়ে […]

» Read more
1 … 243 244 245 246 247 … 410