ঝিনাইদহের ৪ টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পেল ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’

ঝিনাইদহ প্রতিনিধিঃ স্বাস্থ্য সেবার সার্বিক মানউন্নয়নে প্রসাংশনীয় ভূমিকা রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেল ঝিনাইদহের ৪ টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-ঝিনাইদহ সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল, কোটচাঁদপুর হাসপাতাল ও শৈলকুপা হাসপাতাল। ১৫ ফ্রেব্রুয়ারি বিকেলে ঢাকার লি মেরিডিয়ান নামক একটি হোটেলে এ পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ […]

» Read more

স্থায়ী দোকান থাকছে না হাতিরঝিলে

নিউজ ডেস্ক: হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা স্থায়ী রেস্তোরাঁগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আগত দর্শনার্থীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে সেখানে সীমিত সংখ্যক হালকা খাবার ও পানীয়ের ভ্রাম্যমাণ দোকান থাকবে। গত শনিবার প্রকল্পের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার সঙ্গে […]

» Read more

ধুলা দূষণ বন্ধে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের মানববন্ধন

নিউজ ডেস্ক: শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে ধুলা দূষণের প্রকোপ অত্যন্ত বেড়ে যায়। এর ফলে রাজধানীতে ধুলাজনিত রোগ ব্যাধির প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে উল্লেখ করে তা বন্ধে জরুরি পদক্ষেপ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে ১৭টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে ধুলা দূষণের প্রকোপ অত্যন্ত বেড়ে যায়। এর ফলে রাজধানীতে ধুলাজনিত রোগ ব্যাধির প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে উল্লেখ করে তা বন্ধে জরুরি […]

» Read more

অবশেষে পদত্যাগ করছেন শিক্ষামন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন শিক্ষামন্ত্রী। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর সাথে দুবার দেখা করে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত ব্যক্ত করেছিলেন। দুবারই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ না করে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, ‘কেন্দ্র থেকেই প্রশ্নপত্র গুলো ফাঁস হচ্ছে। […]

» Read more

জয়পুরহাটে এসএসসির হারানো আরও ৫০ খাতা উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরে এসএসসির ইংরেজি প্রথম পত্রের হারিয়ে যাওয়া আরও ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক এ কথা জানান। গত ৫ ফেব্রুয়ারি এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর খাতাগুলো পরীক্ষা কেন্দ্র থেকে রাজশাহী বোর্ডে পাঠানো হয়। সেখান থেকে জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সরওয়ার প্রয়োজনীয় কিছু […]

» Read more

সব রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিকদের ক্রমান্বয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার। ৮০৩২ জন রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকালে ঢাকায় সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সির সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকাল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। এর আগে বেলা পৌনে ৩টায় মিয়ানমারের […]

» Read more

অতিথি পাখিতে মুখরিত হয়ে উঠেছে আত্রাই নদ

নিউজ ডেস্ক: হাজারো পাখির কল কাকলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদ। পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙে নদীর দু’পাড়ের মানুষের। আর অতিথি পাখিদের ‘নিরাপদ আবাস’ গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন যুবক। পাখির অবাধ বিচরণ দেখে ২০১০ সালে পাখিপ্রেমী কাজী নাজমুল, আইনুল ইসলাম, মোকলেসুর রহমান, একরামুল হোসেনসহ কয়েকজন যুবক মিলে অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সূত্রে […]

» Read more

হাওরে নির্বিচারে চলছে অতিথি পাখি নিধন

নিউজ ডেস্ক: দেশের সর্ববৃহৎ অতিথি পাখির সমাগমস্থল হাকালুকি হাওরে নির্বিচারে চলছে বিষটোপে ও ফাঁদ পেতে পাখি শিকার। এক সময় পাখির অভয়াশ্রম হিসেবে বিবেচনা করা হতো হাকালুকি হাওরকে। তবে পাখি রক্ষায় হাওরে নেই কোনো সরকারি-বেসরকারি প্রকল্প। সেই সাথে শিকারি চক্রের অপতৎপরতার কারণে দিন দিন অতিথি পাখির সংখ্যা কমছে বলে পাখি বিশেষজ্ঞরা মনে করেন। সরেজমিনে হাকালুকি হাওর পরিদর্শনে গেলে হাওরের বিভিন্ন বিলে […]

» Read more

রূপাকে ধর্ষণ ও হত্যায় ৪জনের ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এসময় একজনের ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টায় এ রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতে মামলার আসামিরা উপস্থিত ছিলেন। গত ২৮ আগস্ট এ ঘটনায় জড়িত অভিযোগে ময়মনসিংহ-বগুড়া রুটের ছোঁয়া পরিবহনের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও […]

» Read more

মিয়ানমার সেনাবাহিনীর মাইকিং, ‘রোহিঙ্গারা বাংলাদেশে চলে যাও’

বান্দরবান সংবাদদাতা: বান্দরবান সীমান্তের জিরো লাইনে থাকা ৬ হাজারের অধিক রোহিঙ্গা মুসলিমকে ওই এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ। গত কয়েক দিন থেকেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্র সীমান্তের জিরো লাইনে এ নির্দেশনা দিয়ে তারা মাইকিং করছে। মাইকিং করে বলা হচ্ছে, ‘তোমরা (রোহিঙ্গা) আমাদের সঙ্গে কথা বলবে না। তোমরা আমাদের কেউ না। আমাদের ভূখণ্ড ছেড়ে বাংলাদেশে চলে যাও।’ রোববার […]

» Read more
1 245 246 247 248 249 410