মে মাসে চালু হচ্ছে টেলিটকের ফোরজি সেবা

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী মে মাসে টেলিটক চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবা চালু করবে। জাতীয় সংসদে বৃহস্পতিবার সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, টেলিটক নিজস্ব অর্থায়নে প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে সব বিভাগীয় শহরে ফোরজি সেবা চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে। মন্ত্রী বলেন, গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে টেলিটকের নেটওয়ার্ক পরিধি […]

» Read more

৪ হাজার অনুমোদনহীন পানির জার ধ্বংস ও জরিমানা

নিউজ ডেস্ক: রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন চার হাজার পানির জার ধ্বংস করার পাশাপাশি ১১টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা জেলা প্রশাসন। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে মানহীন পানি সরবরাহ করায় উত্তর শাহজাহানপুরের মৌ ড্রিংকিং ওয়াটার, […]

» Read more

রাঙামাটিতে তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটির উদ্যোক্তা উন্নয়ন পরিষদ ও জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) রাঙামাটি এ মেলার আয়োজন করে। মেলায় জেলার ২০টি এবং দেশের অন্যান্য স্থান থেকে মোট ৬৪টি স্টল বিভিন্ন পণ্য […]

» Read more

পার্বতীপুরে চাকুরী জাতীয়করণের দাবীতে সিএইচসিপির অবস্থান কর্মসূচি

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি: বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনেরে ডাকে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে চাকুরী জাতীয়করণের দাবীতে ২০ থেকে ২২ জানূয়ারী ৩দিন ব্যাপি অবস্থান কর্মসূচি পালন করছে পার্বতীপুর শাখার সদস্যরা। ২১ জানুয়ারী রোববার দুপুরে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূসিতে বক্তব্য রাখেন সংগঠনের সভপাতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মনছার অলী, প্রকাশনা সম্পাদক সুজন রায় চৌধুরীসহ আরো অনেকে। ইতোমধ্যে পার্বতীপুর […]

» Read more

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়া পাশে থাকবে

নিউজ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়া পাশে থাকার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এ আশ্বাস দেন রাশিয়ার ডেপুটি কৃষিমন্ত্রী লেভিন সার্গেই ইভোভিস। তিনি ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের সমর্থনের আশায় ঢাকা সফররত রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এমন তথ্য জানান। রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া […]

» Read more

রেডিওতে ‘বাংরেজি’ বন্ধের নির্দেশ দিলেন তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক: শুদ্ধ বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনার জন্য দেশের রেডিও স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলা ও ইংরেজির ভুল এবং বিকৃত উপস্থাপন না করতে শুক্রবার এ নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, দেশের রেডিও স্টেশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সময় বাংলা ও ইংরেজি মিলে বিকৃতভাবে ব্যবহার করা হয়, যেটি প্রতিমন্ত্রী তারানা হালিমের দৃষ্টিতে […]

» Read more

পদ্মাসেতুর মূলকাজ ৫১.৫ শতাংশ শেষ হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি: পদ্মাসেতুর মূলকাজ ৫১.৫ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি আরও বলেন, নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। পৃথিবীর অন্যতম দীর্ঘতম সেতু এটি। আমরা পুরোপুরি আশাবাদী সেতুর নির্মাণ কাজ […]

» Read more

যশোর রোডের শতবর্ষী গাছ কাটা হাইকোর্টে স্থগিত

যশোর প্রতিনিধি: মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের শতবর্ষী গাছ কাটার ওপর ছয় মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদালত থেকে বেরিয়ে মনজিল মোরসেদ বলেন, ‘সংবিধানের […]

» Read more

৫ লক্ষাধিক রোহিঙ্গা শিশু স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে

নিউজ ডেস্ক: আসন্ন ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমে বাংলাদেশে আশ্রয় নেয়া ৫ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু মারাত্মক স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বেইগবেদের এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ইতোমধ্যে সৃষ্ট ভয়ানক মানবিক পরিস্থিতি ঘূর্ণিঝড় ও মৌসুমী ঋতুতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। কয়েক লাখ শিশু ভয়ঙ্কর পরিবেশে বাস করছে। সামনে বন্যা, […]

» Read more

রণক্ষেত্র নারায়ণগঞ্জ: মেয়র আইভীসহ আহত ৩০

নারায়ণগঞ্জ সংবাদদাতা: হকার বসানো ও উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পন্থীদের মধ্যে মঙ্গলবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে প্রায় ঘণ্টাখানেক ধরে ওই সংঘর্ষের কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে মেয়র আইভী, স্বেচ্ছাসেবক লীগের শহরের সভাপতি জুয়েল হোসেনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। […]

» Read more
1 248 249 250 251 252 410