প্রমিলা ক্রিকেটারদের যৌন হয়রানী’র প্রতিবাদে ফুঁসে উঠেছে দিনাজপুরবাসী 

শাহ্ আলম শাহী, দিনাজপুর: প্রমিলা ক্রিকেটারদের যৌন হয়রানী ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে দিনাজপুরবাসী। অভিযুক্ত কোচ মিঠু’র বিচারের দাবীতে আজ বুধবার মানববন্ধন পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ,সেক্টরস কমার্ন্ডাস ফোরাম,খেলা ঘর,মনি মেলাসহ বিভিন্ন সংগঠন।যৌন হয়রানীর মুল হোতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুস সামাদ মিঠুর বিরুদ্ধে এখনও তেমন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন না করায় ক্ষোভ […]

» Read more

এবার মাটি কাটায় অংশ নিলেন হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের সাধারণের সঙ্গে মিশে কাজ করার ধারাবাহিকতায় এবার যোগ হলো আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের নাম। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক মেরামতে মাটি কেটেছেন তিনি। স্থানীয় এই সংসদ সদস্যের সঙ্গে অন্য যারা অংশ নিয়েছেন তারাও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী বলে জানিয়েছেন হাছান। হাছানের মাটি কাটার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চিরাচরিত […]

» Read more

২৮ মাস পর মেয়রের চেয়ারে এম এ মান্নান

গাজীপুর প্রতিনিধি: দুই বছর সাড়ে চার মাস পর গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ফিরে পেয়েছেন অধ্যাপক এম এ মান্নান। প্রায় ৩০টি মামলায় ২২ মাস কারাভোগের পর সম্প্রতি তিনি মুক্তি পান। এম এ মান্নানকে দ্বিতীয় দফায় দেয়া মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের রায় গত ৩১ মে আপিল বিভাগ বহাল রাখে। এর ফলে মেয়র মান্নানের দায়িত্ব পালনে আর কোনো বাধা ছিল […]

» Read more

ঐতিহ্যবাহী মসলিনের সোনালী ঐতিহ্য ফেরাতে গবেষণা

রাজশাহী প্রতিনিধি: কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মসলিন ফিরিয়ে আনতে গবেষণা শুরু হয়েছে। বিষয়টি বাস্তবে রূপ দিতে কাজ শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষকসহ সাত সদস্যের বিশেষজ্ঞ দল। ইতোমধ্যে বিশেষজ্ঞ দলের সদস্যরা মসলিনের প্রধান উৎস ফুটি কার্পাস তুলার সন্ধানে দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বেশকিছু নমুনা সংগ্রহ করেছেন। এগুলোর বৈশিষ্ট্য ফুটি কার্পাস তুলার কাছাকাছি বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঐতিহ্যবাহী মসলিন […]

» Read more

হত্যা মামলায় জামিন পেলেন মুশফিকের বাবা

নিজস্ব প্রতিবেদক: স্কুলছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ চলতি মাসের ৫ জুন তাকে জামিন দিলেও বিষয়টি জানা যায় বৃহস্পতিবার। জামিনের মেয়াদ আট সপ্তাহ শেষে বিচারিক আদালতে মাহবুব হামিদকে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন […]

» Read more

রাঙামাটিতে বিশুদ্ধ খাবার পানি, জ্বালানি তেলের সংকট

রাঙামাটি প্রতিনিধি: বিপর্যয় দেখা দেওয়ায় রাঙামাটিতে বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। সোমবার থেকে বিদ্যুৎ না থাকায় জ্বালানি তেলের চাহিদাও বেড়ে গেছে। এরইমধ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এছাড়া বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। খোঁজ নিয়ে দেখা যায়, পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা অস্বাভাবিকের হওয়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী রাঙামাটি শহরে নিত্যপণ্যের দাম বাড়িয়ে। ঠিকই এমনই অভিযোগ ক্রেতাদের। চাল, […]

» Read more

সুইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক: সুইডেনে নজিরবিহীন গার্ড অব অনার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার (১৪ জুন) রাতে সুইডেন পৌঁছলে বিরল অভ্যর্থনা দেয়া হয় তাকে। স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে পৌঁছান তিনি। তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান সুইডেনের রাষ্ট্রাচার প্রধান ক্লস মলিন, […]

» Read more

পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৬

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে ও কক্সবাজারে পাহাড় ধসে কমপক্ষে ১৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ১০৫ জন, বান্দরবানে ৯ জন এবং চট্টগ্রামে ৩০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকে চাপা পড়ে আছেন। কক্সবাজারে পাহাড় ধসের কারণে দেয়াল ধসে […]

» Read more

তিন জেলায় পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৭

চট্টগ্রাম, রাঙামাটি প্রতিনিধি: টানা বর্ষণের ফলে পার্বত্য এলাকায় পাহাড় ধসে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে সেনা কর্মকর্তা, নারী-শিশুসহ অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চট্টগ্রামে ২৩, রাঙামাটিতে ৪৮ জন ও বান্দরবানে ৬ জন রয়েছেন। প্রতিনিধিদের পাঠনো তথ্যে পাহাড় […]

» Read more

টিউলিপ, রূপা ও রুশনারাকে মন্ত্রিপরিষদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, সিলেটের রুশনারা আলী এবং পাবনার ড.রূপা হক পুণরায় নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অভিনন্দন জানানো হয়। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় […]

» Read more
1 276 277 278 279 280 410