সাধ্যের সবটুকু দিয়ে গরীবের ঈদ

ফেনী প্রতিবেদক: ঈদুল ফিতর। সব মুসলিমের জীবনেই ঈদ নিয়ে আসে অনাবিল আনন্দ। ধনী, গরীব নির্বিশেষে সমাজের সব শ্রেণীর মানুষ এ দিন মেতে ওঠে উৎসবে। ঈদে কেউ পোশাক কেনেন জমকালো বিপণি বিতান থেকে, আবার কেউ কেনেন ফুটপাত থেকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিজাত বিপণী বিতানগুলোতে বিত্তবানরা কেনা-কাটায় ব্যস্ত থাকেন। নিম্নবিত্তরা এসব বিপণী বিতানের আলোকসজ্জা দেখতে পারলেও সেখানে ঢোকার কিংবা কেনা-কাটার […]

» Read more

ঈদ আনন্দ নেই কুমিল্লার ভাসমান মানুষের

কুমিল্লা প্রতিবেদক: প্রতিবছর ঈদ আসে হাসি, আনন্দ আর ভালবাসা নিয়ে। তবে এ আনন্দ আর ভালবাসা চক্রাকারে ঘোরে একটি বিশেষ শ্রেণির মধ্যে। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয় পথশিশু, টোকাই, ভবঘুরে আর ভাসমান মানুষ। তাদের জীবনে ঈদের আনন্দ একটি সোনালি স্বপ্ন। সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ঈদের যে ব্যাপক প্রস্তুতি দেখা যায় তার বিন্দুমাত্রও স্পর্শ করে না তাদের। কুমিল্লা জেলার বিভিন্ন […]

» Read more

কালিয়াকৈরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে।তিনি হলেন আবু বকর (৩০)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে রাসেল (২৩), শহিদুল (৪৫), শুভ (১৫) ইভা (২৫), অভিকে (১২) গাজীপুরের […]

» Read more

ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি : অন্য বছরের তুলনায় এবার ঈদে অনেকটাই স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট। ঘাটে এসে এবার খুব বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। বেশ কয়েকদিন ছুটি আর ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুর ১২টার দিকে পাটুরিয়া ঘাটে ১২০টি যাত্রীবাহী বাস ও ৫০টির মতো ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের […]

» Read more

সাভারের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীরগতি

সাভার প্রতিবেদক: যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সাভার-আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট দেখা দিয়েছে। এসব পয়েন্ট ধীর গতিতে অতিক্রম করতে হচ্ছে যানবাহনগুলোর। শনিবার বিকেল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে স্থানীয় সড়ক-মহাসড়কে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর ও আমিনবাজার পয়েন্টে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। মহাসড়কটির নবীনগর পয়েন্টেও অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কেও থেমে থেমে চলছে গাড়ি। […]

» Read more

১০ টাকার ভাড়া ১০০ টাকা

রাজবাড়ী প্রতিনিধি : রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশ দ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এটাকে সুযোগ হিসেবে নিয়ে ঘাটে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে একটি চক্র। যাত্রীদের অভিযোগ, সংঘবদ্ধ এই চক্রের খপ্পরে পড়ে নানা ধরণের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। রাতে এই চক্রটি পুলিশের সামনেই এই অপকর্ম করছে । […]

» Read more

রংপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭

রংপুর প্রতিবেদক : রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায়। তাদের অধিকাংশ গার্মেন্টস শ্রমিক। ঈদের ছুটিতে তারা বাড়ি যাচ্ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রবিউল ইসলাম, নাসিদা আক্তার, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, […]

» Read more

চাঁদ দেখা কমিটির বৈঠক রোববার

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সভায় ১৪৩৮ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর পালনের তারিখ নির্ধারণ […]

» Read more

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলা শহরের হাসপাতালরোডে রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল গেট এলাকায় জয়নাল আবেদীন (২৮) নামের এক বাইসাইকেল আরোহীকে তিস্তা থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা […]

» Read more

উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে শেষ মূহুর্তে জমে উঠছে ঈদের কেনাকাটা

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকে: উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শোপিং মল ও সুপার মার্কেটগুলোতে সব বয়সের মানুষের উপচে পড়া ভীর পরিলক্ষিত হচ্ছে। ফুটপাতেও চলছে ঈদের কেনাকাটা। দিনাজপুরে এবার মেঘাটু ,কারিনা,মনটেক্স,নাতাশা,প্লাজো,ফ্লোরটাচ,সাউথ কাতান, জর্জেট কাতান,ব্যানারসী শাড়ি – থ্রিপিস এবং পাঞ্জাবী চাহিদা বেড়েছে। লেটেষ্ট যোগ হয়েছে সিল্কের বাহুবলী। ক্রয় করতে তরুন তরুনীসহ সব বয়সের মানুষ ভীড় করছে […]

» Read more
1 … 275 276 277 278 279 … 410