খুশি ও ইমরানের বিরুদ্ধে মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকারকর্মী খুশি কবীরের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন। আদালতে আজ রাজধানীর চকবাজার থানা এলাকার সমাজসেবক হাজি মোহাম্মদ বাদল বাদী হয়ে এ মামলাটি করেন। বিচারক আদেশে বলেন, আরজিতে আসামিদের […]

» Read more

সোমবার বিশ্ব পরিবেশ দিবস

নিজস্ব প্রতিবেদক: সোমবার বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বের ১০০ টিরও বেশি দেশে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে। এ বছর […]

» Read more

আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে সাময়িক জব্দকৃত সাড়ে ১৩ মণ সোনা বাংলাদেশ ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা। জুয়েলার্স কর্তৃপক্ষ সোনার কোনো বৈধ কাগজ দেখাতে না পারার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার সকাল ৯ টায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এই সোনা আনুষ্ঠানিকভাবে জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে। বর্তমানে ওই সোনা ঢাকা কাস্টম হাউসের শুল্ক গুদামে […]

» Read more

ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক বাড়ানোয় অর্থ পাচারের শঙ্কা

অর্থনীতি ডেস্ক : ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক বাড়ানোয় অর্থ পাচার হয়ে যাওয়ার শঙ্কা আছে। তাই ব্যাংক খাত থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। শনিবার রাজধানীর এফবিসিসিআই ভবনে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করেন তিনি। এফবিসিসিআইর সদস্যভুক্ত চেম্বার ও অ্যাসোসিয়েশনের মতামতের আলোকে বাজেট পরবর্তী প্রস্তাবনা উপস্থাপন করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা […]

» Read more

বৌদ্ধ বিহারে প্রতিদিন ফ্রী ইফতারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক: বিকেল সাড়ে ৪টার দিকে খুলে যায় প্রধান ফটক। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মূল ফটকের বাইরে লোকজনের ভিড় বাড়ছে। ফটকের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ। সারি বেঁধে বিহারে ঢুকতে থাকেন শত শত মানুষ। ভেতরে বড়সড় একটা টেবিলে থরে থরে সাজানো ইফতারির প্যাকেট। সামনে রোজাদার দুস্থ মুসলিমদের দীর্ঘ সারি। সুশৃঙ্খল লাইনের এক পাশে নারী আরেক পাশে পুরুষ। প্যাকেট নিচ্ছেন। সবাই ইফতার নিয়ে […]

» Read more

বরাদ্দ বাড়ছে প্রতিরক্ষা খাতে

নিজস্ব প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ২৫ হাজার ৭৪০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাজেট প্রস্তাব করা হয়েছিল ২২ হাজার ১১৫ কোটি টাকা, যা সংশোধন করে ২৩ হাজার ১৯৬ কোটি টাকা পাস হয়। সে হিসাবে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ৩ হাজার ৬২৫ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে […]

» Read more

২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় যার আকার চার লাখ ২৬৬ কোটি টাকা। ১ জুন বৃহস্পতিবার দুপর ১টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯০ […]

» Read more

রাসিকের ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহী প্রতিনিধি: আয় ও ব্যায় সমান রেখে ২০১৭-১৮ অর্থবছরের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই বাজেট উপস্থাপন করেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এর আগে দুপুরে রাসিকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র বুলবুল। ওই […]

» Read more

শিক্ষক শ্যামল কান্তির জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: ঘুষ গ্রহণের মামলায় জামিন পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমানের উপস্থিতিতে লাঞ্ছনার শিকার হয়ে আলোচিত নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। ৩১ মে বুধবার তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। এর আগে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে নারাণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত ২৪ […]

» Read more

গাজীপুরে ডা. ইমরানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে কটূক্তি করার অভিযোগে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারসহ তিনজনের বিরুদ্ধে গাজীপুরে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করেন। মামলার অপর অভিযুক্তরা হলেন- গণজাগরণ মঞ্চের কর্মী […]

» Read more
1 278 279 280 281 282 410