তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু; অংশগ্রহণ করছে ৭ হাজার বিদেশী

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার বাদ ফজর থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিন ব্যাপি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সাত হাজার বিদেশিসহ দেশের ১৭টি জেলার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন। বাদ ফজর আম বয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। বাদ ফজর […]

» Read more

দক্ষিণ বঙ্গ হবে সিঙ্গাপুর : শিল্পমন্ত্রী আমু

বরিশাল প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দুই মেগা প্রকল্প পদ্মা সেতু ও পায়রা বন্দরের কাজ সম্পন্ন হলে দেশের দক্ষিণ বঙ্গের বৃহত্তর বরিশাল হবে সিঙ্গাপুর। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের গ্র্যান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘জনগণের ব্যয় মানেই সরকারের আয়। আর সরকারের ব্যয় মানেই জনগণের আয়। তবে সরকারের ব্যয় না হলে […]

» Read more

নাটোরের লালপুরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা

নাটোর প্রতিনিধি: আততায়ীর গুলিতে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে লালপুর-বাঘা সড়কের বাদলিবাড়ি (তিনখুটি) এলাকায় এই হত্যাকাণ্ড হয়। নিহত মোশারফ হোসেন পাশের জেলা রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুপুর ১টার দিকে ক্লাস […]

» Read more

নাটোরের কান্দিভিটা থেকে চার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরে একটি বিদেশী পিস্তল ও মাদক সহ চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিভিটা এলাকা থেকে অস্ত্র ও মাদক সহ তাদের গ্রেফতার করা হয়। গেফতারকৃতদের বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজী সহ ১৫ থেকে ২০টি করে মামলা রয়েছে। র‌্যাব – ৫ এর সিপিসি -০২ এর কোম্পানী কমান্ডার আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের […]

» Read more

এমপি লিটন হত্যা: প্রধান আসামি ও সহযোগী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি আশরাফুলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় জহিরুল ইসলাম নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। তিনি জানান, বুধবার রাতে […]

» Read more

নওগাঁয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তিন ব্যাপী উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ জিলা স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক ড. আমিনুর রহমান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মাজেদা ইয়াসমিন ও […]

» Read more

দেশের সব জেলাকে রেলের আওতায় আনা হবে

নীলফামারী প্রতিনিধি: রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সারা দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেলের আওতায় আনা হবে এবং সব সিঙ্গেল গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। মঙ্গলবার দুপুরে নীলফামারী উন্নয়ন মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ২৪ জানুয়ারি থেকে নীলফামারী-ঢাকা রুটে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে নতুন আমদানি করা লাল-সবুজের কোচ সংযোজন করা […]

» Read more

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আগেই উন্নত হতো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আগেই উন্নত হতো, সকলেই সুখে শান্তিতে জীবন-যাবন করতে পারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ‌্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বার্ষিকীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে বাংলাদেশের মানুষ যখন স্বপ্ন দেখতে শুরু করে, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে […]

» Read more

চলে গেলেন ‘হাওরভূমি পুত্র’ নিয়াজ পাশা

নিজস্ব প্রতিবেদক: ব্রেইন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ও বাকশক্তিহীন হয়ে ১৫ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে না ফেরার দেশেই চলে গেলেন কৃষি প্রকৌশলী, বিশিষ্ট কৃষি সাংবাদিক ও লেখক ‘হাওরভূমি পুত্র’ ড. নিয়াজউদ্দিন পাশা (নিয়াজ পাশা)। সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নানিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। নিয়াজ পাশার স্ত্রী ফারজানা আশা এ খবর নিশ্চিত […]

» Read more

শৈলকুপায় আধিপত্য বিস্তারে কুপিয়ে জখম করল আ’লীগ কর্মীকে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক আধিপত্য বিস্তারের জের ধরে আজিজুল হক (৪০) নামের এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে নিজ দলের প্রতিপক্ষরা। উপজেলার পান্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত আজিজুল শৈলকুপার কাচেরকোল গ্রামের মৃত ফিরোজ উদ্দিনের ছেলে। আহত আজিজুলের ছোট ভাই রতন মিয়া জানান, […]

» Read more
1 307 308 309 310 311 410