সুনামগঞ্জে ১ লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর হাতে লাল কার্ড প্রদর্শন করা হবে”

ছাতক (সুনামগঞ্জ) থেকেঃ “থাকলে শিশু বিদ্যালয়ে হবে না বিয়ে বাল্যকালে,‘থাকলে শিশু লেখাপড়ায় সফল হবে জীবন গড়ায়” এই ম্লোগানে এক সাথে আজ সোমবার লাখো কণ্ঠে বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। “বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে সুনামগঞ্জে ১ লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর হাতে লাল কার্ড প্রদর্শন করা হবে” । জানা গেছে, […]

» Read more

নাটোর জেলা পরিষদের নব নির্বাচিত কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা পরিষদের নব নির্বাচিত কমিটির অভিষেক ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিংড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মানষী ভট্টাচার্য্যসহ অন্যান্যরা। এর আগে নাটোর […]

» Read more

পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল সোমবার

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার- এ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।পুলিশ […]

» Read more

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি

গাজীপুর সংবাদদাতা: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত এবারের বিশ্ব ইজতেমা সমাপ্ত হয়েছে। রোববার বেলা ১১টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের হজরত মাওলানা মুহাম্মদ সা’ দ। মোনাজাত শুরুর পর ইজতেমাস্থল ও আশপাশের এলাকায় নেমে আসে পিনপতন নীরবতা। মোনাজাত চলে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত। ৩৩ মিনিট স্থায়ী মোনাজাতে দেশ-জাতির শান্তি-কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, […]

» Read more

ছুটির দিনে সড়ক পরিষ্কারে ‘ঢাকা ক্লিন’ সংগঠনের তরুণ-তরুণীরা

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার, সাপ্তাহিক ছুটির ‍দিন। পরিবারের সদস্য বা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর কথা তাদের। অথচ ছুটির দিনটা রাস্তা পরিষ্কার করে কাটিয়েছেন ‘ঢাকা ক্লিন’ সংগঠনের সদস্যরা। শুক্রবার বিকেলে শাহবাগ এলাকার রাস্তায় দেখা যায়, একটি পিকআপ ভ্যানে বাজানো হচ্ছে দেশের গান। পাশেই গায়ে সবুজ টি-শার্ট পরিহিত শতাধিক তরুণ-তরুণী। হাতে ঝাড়ু। জীবানু থেকে সুরক্ষার জন্য হাতে গ্লাভস আর মুখে মাস্ক। তারা […]

» Read more

নাটোরে প্রবীণদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরে প্রবীণ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একটি বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। দুপুরে শহরের হাফরাস্তা এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান। সংস্থার এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় […]

» Read more

ইজতেমা থেকে ১৫২ মিয়ানমার নাগরিক আটক

টঙ্গী থেকে সংবাদদাতা: টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা মিয়ানমারের ১৫২ নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দান থেকে তাদের আটক করা হয়। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা থেকে ১৫২ জন নাগরিককে আটক করে পুলিশ। তবে এ সময় […]

» Read more

দ্বিতীয় এলএনজি টার্মিনাল হচ্ছে মহেশখালীতে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে দ্বিতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে সম্মতি দিয়েছে সরকার। নির্মাণ, মালিকানা ও পরিচালনার ভিত্তিতে নির্মিতব্য কেন্দ্রের প্রস্তাবটি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০০১ এর আওতায় আনা হয়েছে। বুধবার সচিবায়লয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজারের […]

» Read more

নাটোরের সিংড়ায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জাকির হোসেন (৩৫) নামের এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কৃষক চলনবিলের বিল তাজপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে। বুধবার সকালে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ইটালী ইউনিয়নের বিল তাজপুর গ্রামে নিজ শয়ন ঘরে কৃষক জাকির হোসেনকে […]

» Read more

নওগাঁয় প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন ১৮’র সাথে কোন শর্ত নয় দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন ১৮’র সাথে কোন শর্ত নয় দাবিতে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম নওগাঁর মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নওগাঁ শহরের মুক্তিরমোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচীতে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম নওগাঁর আহবায়ক ও সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুরন নবী বেলাল এর নেতৃত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি […]

» Read more
1 305 306 307 308 309 410