নাটোরে প্রবীণদের মাঝে শীত বস্ত্র বিতরণ
নাটোর প্রতিনিধি:
নাটোরে প্রবীণ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একটি বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুপুরে শহরের হাফরাস্তা এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান। সংস্থার এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. এ,কে এম আজাদুর রহমান, সংস্থার জেনারেল ম্যানেজার এস এ হালিম, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের প্রফেসর আব্দুল জলিলসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা।
পরে অতিথিবৃন্দ উপস্থিত প্রবীণ নারী ও পুরুষদের মধ্যে কম্বল বিতরণ করেন। রিক’এর প্রবীণ হিতৈষী কর্মসূচীর আওতায় এসব কম্বল বিতরণ করা হয়।

