বড়পুকুরিয়া কোল মাইনিং এর এমডি প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস.এম.এন আওরঙ্গ জেবকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে জিএম হাবিবুদ্দিন আহমেদকে। বৃহস্পতিবার সন্ধায় ফেক্স বার্তায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস.এম.এন আওরঙ্গ জেবকে প্রত্যাহার পত্র দেয় পেট্রোল বাংলা কর্তৃপক্ষ। সেই সাথে তার স্থলে জিএম হাবিবুদ্দিন আহমেদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়,ব্যাপক অনিয়ম ও […]

» Read more

ছাতকে পৃথক ঘটনায় ১জন নিহত -আহত ১, আটক ৩

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকে পৃথক ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ মা- বিরিয়ানী হাউস এন্ড নিজামের দোকানে নাস্তা করতে এসে হোটেল মালিক পক্ষের লোকজনের হামলায় প্রাণ হারিয়েছে মনজিল আহমদ (৩৫) নামের এক দিনমজুর। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র। জানা যায়, ঘটনার […]

» Read more

ছাতকে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০১৭সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগি ইমান আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে […]

» Read more

রাণীনগরে দুই জনের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে এসএসসি পরীক্ষার্থী সহ দুই জন গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। এঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। রাণীনগর থানাপুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। জানা গেছে, উপজেলার কালীগ্রাম খন্দকার পাড়া গ্রামের শাহিন খন্দকারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী মুনমুন আক্তার (১৬) সবার অজান্তে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে পরনের […]

» Read more

ঝিনাইদহ নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানকে গণসংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাসকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পায়রা চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শুরুতে দুপুরে জেলার সীমান্তবর্তী সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাকে শত শত মোটর সাইকেল ও মাইক্রো নিয়ে শোভাযাত্রা সহকারে হাজার হাজার নেতাকর্মীরা তাকে বরণ করেন। পরে বিকেলে শহরের পায়রাচত্বরে আলোচনা সভার আয়োজন […]

» Read more

আত্রাইয়ে ডাকাত আতঙ্ক, গ্রামবাসীর রাত জেগে পাহারা

মোঃ খালেদ বিন ফিরোজ,আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে এখন সর্বত্র ডাকাতের আতঙ্ক কেড়ে নিয়েছে প্রবাসী পরিবার, ব্যবসায়ী ও গ্রামবাসীর স্বস্থি।বড় বড় ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের লোকজনের চোখে-মুখে আতঙ্কের ছাপ।রাতের আঁধার ঘনালেই গ্রামবাসী সচেতন হয়ে ওঠেন মসজিদের মাইক কাজ করছে কি না, ঘরে রাখা দেশীয় হাতিয়ার হাতের কাছে আছে তো? স্বেচ্ছা পাহারায় অংশ নেওয়া যুবকেরা প্রস্তুত আছে কি না […]

» Read more

আরো ১১ পণ্যে পাটের বস্তা বাধ্যতামূলক :বস্ত্র ও পাট মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :  ধান, চাল, গম, ভুট্টাসহ ছয়টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক আইন, ২০১০ বাস্তবায়নে ২০১৫ সালের শেষ দিক থেকে বিভিন্ন পদক্ষেপ নেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এবার আরো ১১টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে […]

» Read more

প্রাক্তন প্রতিমন্ত্রী নুরুল হুদা আর নেই

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মাসের দ্বিতীয় সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হলে উন্নত […]

» Read more

কুড়িগ্রাম সীমান্তে গরু ও মাদকদ্রব্য আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা ও ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপির নায়েক মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ১৫টি গরু আটক করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আর্ন্তজাতিক পিলার ৯৮০ সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ধলডাংগা সিরাজের মোড় নামক স্থানে […]

» Read more

তানোরে বাল্যবিয়ে-মাদক ও জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

তানোর (রাজশাহী) প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস এবং জঙ্গিবাদ-সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে রাজশাহীর তানোরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা জুড়ে বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী সংস্থার শাখা কার্যালয়গুলোর নিকটস্থ মেইন রাস্তার দুই ধারে স্ব-স্ব ব্যানারে আধা ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চক্তরে উপজেলা প্রশাসন […]

» Read more
1 304 305 306 307 308 410