বিমান বাহিনীর বেকারিতে কাজ শুরু করেছে ইমাম শেখ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে বহনকারী ইমাম শেখ (১৭) বাংলাদেশ বিমান বাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান বাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে কাজ শুরু করেছে সে। ইমাম শেখ মাসিক বেতন পাবে ৭ হাজার ৯৮৪ টাকা। ইমাম শেখ টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরদাপাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে। ইমাম শেখ জানায়, মঙ্গলবার অস্থায়ী […]

» Read more

ঋণ সুবিধা বাড়ছে সরকারি চাকরিজীবীদের

নিজস্ব প্রতিনিধি: সরকারি যেকোনো চাকরিজীবী এখন থেকে চাকরিরত অবস্থায় মারা গেলে অথবা অক্ষম হয়ে অবসর গ্রহণ করলে তার কাছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের আসল ও সুদ বা দণ্ড সুদসহ অর্থ মওকুফ করা হবে। সরকার এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালার আলোকে আসল ও সুদ মওকুফের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ৮ সদস্যের একটি […]

» Read more

বাংলাদেশে বর্তমান ভোটার সংখ্যা ১০ কোটি ৩০ লাখ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) ২০১৬ সালের হালনাগাদ কার্যক্রমের পর ৩১ জানুয়ারি সারাদেশে তালিকা প্রকাশ করে। আর তা সমন্বয় করে বুধবার (০১ ফেব্রুয়ারি) মোট ভোটার সংখ্যা প্রকাশ করে সংস্থাটি। এ বিষয়ে রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, এবার হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ জন। এরমধ্যে পুরুষ সাত লাখ ১৫ হাজার ৪০৮ জন। আর […]

» Read more

কুড়িগ্রামে বাড়ছে শীতের দুর্ভোগে

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: আবারো শীত ও কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়ে হেছে কুড়িগ্রামের মানুষজনের। সন্ধা হওয়ার আগেই বেড়ে যাচ্ছে ঠান্ডার তীব্রতা। এ অবস্থা চলছে দুপুর পর্যন্ত। দুপুর পর্যন্ত সুর্যের দেখা না মেলায় কাজে বের হতে পারছেন না দিন মজুর শ্রেনীর মানুষেরা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় ছিন্নমুল ও নিম্ন […]

» Read more

কুমিল্লার খাদি শিল্প মহাসংকটে আবর্তিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে খাদি শিল্প। এক সময় খাদি দেশের সংগ্রামী ও দারিদ্র মানুষের পোশাক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে দেশ-বিদেশে এই খাদি কাপড়ের সুনাম ছড়িয়ে পড়ে। বর্তমানে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ সকল দেশে খাদির কাপড় বেশ জনপ্রিয়। তবে এক সময়ের জনপ্রিয় এই পোশাক কাঁচামাল, কারিগর ও ব্র্যান্ডিংয়ের অভাবে পড়েছে মহাসংকটে। হস্ত শিল্পের খাদি কাপড় এখন হারাচ্ছে বাজার। […]

» Read more

গ্রন্থমেলার শুভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার পর্দা উঠল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গ্রন্থমেলার শুভ উদ্বোধন করেন। মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এর আগে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান করেন। এ বছর সাতজন বিশিষ্ট কবি, লেখক এবং গবেষক এ পুরস্কার পান। গতবারের মতো এবারো বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে মেলার আয়োজন করা […]

» Read more

টাঙ্গাইল উপ-নির্বাচনে আ. লীগ প্রার্থীর জয়

টাঙ্গাইল প্রতিনিধি: আবদুল লতিফ সিদ্দিকীর পদত‌্যাগের পর প্রায় দেড় বছর শূন্য থাকা টাঙ্গাইল-৪ আসনে (কালিহাতী) উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাছান ইমাম খাঁন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। বিস্তারিত আসছে….

» Read more

ড. ইউনূসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রায় ১৫ কোটি ৪০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। ২০১১-২০১২ থেকে ২০১৩-২০১৪ কর বছরে নিজ প্রতিষ্ঠান ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টার-কে প্রায় ৭৭ কোটি ৩৮ লাখ টাকা দান দেখিয়ে বিপুল অংকের এ কর ফাঁকি দেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে […]

» Read more

সাংবাদিক মারধরের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিক সমাজের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের সময় এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ঈসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিমকে মারধর ও নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা সাংবাদিক সমাজের উদ্যোগে গাইবান্ধা জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়াসহ সকল ক্যামেরাপরসন […]

» Read more

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ছে চার দিন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যুগ্ম-সচিব রেজাউল করিম। তিনি জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্রেতা-দর্শনার্থীরা বাণিজ্য মেলায় আসতে পারেননি। এ কারণে গত বছর স্টল-প্যাভিলিয়ন মালিকদের […]

» Read more
1 302 303 304 305 306 410