আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন দেওয়ানবাগী পীর

নিজস্ব প্রতিবেদক: দেওয়ানবাগী পীর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুর রহমান শুভ জানান, নিউমোনিয়া নিয়ে গত ৫ ফেব্রুয়ারি দেওয়ানবাগী পীর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক নাজমুল আলমের তত্ত্বাবধানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রাব্বানী জানান, শুনেছি উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

» Read more

কুড়িগ্রামের সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকান্ডের প্রতিবাদে ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। বুধবার দুপুরে চিলমারী প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে মানব বন্ধন শেষে উপজেলা চত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রবিতাদ সমাবেশে সাংবাদিকদের সঙ্গে স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ ও সুধীজনরা […]

» Read more

কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ফেন্সিডিল ও গাঁজা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও কিংফিসার মদ আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সোমবার ভোর রাতে আর্ন্তজাতিক পিলার ৯৪৭ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান গ্রহন করে। সেখানে মাথায় বস্তা নিয়ে যাওয়ার সময় ২ জন […]

» Read more

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা; নিহত ১ আহত ২৫ !

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার দোকানঘর নামক স্থানে রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রিবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এক কলেজ শিক্ষিকা নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহত আফরোজা ইসলাম মৌ (৩৭) ঝিনাইদহের শৈলকুপা মহিলা কলেজের প্রভাষক। তিনি একই উপজেলার হরিহরা গ্রামের প্রভাষক সাইফুদ্দীন মানিকের স্ত্রী। নিহত আফরোজা ইসলাম মৌ […]

» Read more

দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়নি: হুসেইন মুহাম্মদ এরশাদ এরশাদ

পটুয়াখালী প্রতিনিধি: বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এ কারণেই অহরহ সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটছে বলেও মন্তব্য তার। সোমবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন এরশাদ। আগামী সংসদ অধিবেশনে তিনি সাংবাদিক নির্যাতনের বিষয়ে জানতে চাইবেন বলেও জানান। নির্বাচন কমিশন গঠন নিয়ে […]

» Read more

সার্চ কমিটির চূড়ান্ত বৈঠক শুরু

নিজস্ব প্রতিনিধি: নতুন নির্বাচন কমিশনারদের নামের তালিকা চূড়ান্ত করতে শেষ বৈঠকে বসেছেন সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে চূড়ান্ত করা অন্তত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে পাঠানো হবে। পরে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নাম চূড়ান্ত করবেন। সোমবার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সার্চ কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যা […]

» Read more

আগামীকাল সোমবার রাষ্ট্রপতিকে নাম দেবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির সদস্যরা আগামীকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই দিনই ইসি গঠনে নাম সুপারিশ করার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে তুলে দেবে সার্চ কমিটি। রোববার বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ইসি গঠনে সার্চ কমিটির সদস্যরা আগামীকাল সোমবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে […]

» Read more

সাংবাদিক শিমুল হত্যা মামালার ৫ আসামি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য কে এম নাসিরুদ্দিন, আলমগীর, আরশাদ আলী, নাজমুল ও জহির। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক কমল সিং জানান, রোববার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন […]

» Read more

কুড়িগ্রামের রাজারহাটে চোর সন্দেহে নির্যাতিত যুবকের মৃত্যু, আটক ২

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে চোর সন্দেহে অমানবিক নির্যাতনের পর চুরির মামলা দিয়ে থানায় সোপর্দের পর এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নির্মম ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার খুলিয়াতারী গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার ভোর রাতে রাজারহাট […]

» Read more

সাংবাদিক শিমুল হত্যা: প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু গুলিবর্ষণ করেন। সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দৈনিক সমকালের শাহাজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শনিবার দেশব্যাপী সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট: বাগেরহাট: শিমুল হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি […]

» Read more
1 … 301 302 303 304 305 … 410