নাটোর জেলা পরিষদের নব নির্বাচিত কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:

নাটোর জেলা পরিষদের নব নির্বাচিত কমিটির অভিষেক ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিংড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মানষী ভট্টাচার্য্যসহ অন্যান্যরা। এর আগে নাটোর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় তারা বলেন দেশের প্রত্যান্ত অঞ্চলের সাধারণ মানুষের সেবা দিতে তারা নিরলসভাবে কাজ করবেন বলে জানান তারা।

  •  
  •  
  •  
  •