বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদারদের বুদ্ধিজীবী হত্যার নীলনকশার শিকার জাতির সূর্য সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেসময় এক মিনিটি নীরবতা পালন করেন তারা। […]

» Read more

পর্নো সাইটে প্রবেশকারীদের নাম প্রকাশ হচ্ছে না : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক: পর্নো সাইট বন্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ।’ মঙ্গলবার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এক স্টাটাসে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, ‘তারানা হালিম বলেছেন, ইন্টারনেট সেবাদানকারীদের দেশের ভেতরে […]

» Read more

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালক লেসি সুইয়ের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক লেসি সুইং। রোববার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের জন্য আইওএমের প্রতি আহ্বান জানান। বৈঠকসূত্র এ তথ্য জানায়। গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসীদের আক্রমণের পর রোহিঙ্গাদের […]

» Read more

নাটোরে নির্মাণের ৯ মাসের মধ্যেই ভেঙ্গে পড়লো কালভার্ট!

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণের ৯ মাসের মধ্যেই ভেঙ্গে পড়লো কালভার্ট। তবে কালভাটটি কোন দফতর থেকে নির্মাণ করা হয়েছে তার কোন সঠিক তথ্য মেলেনি। সংশ্লিষ্ট দফতরগুলো এর দায় এড়াতে সংবাদকর্মীদের কোন তথ্য সরবরাহ করছেন না। স্থানীয় ইউনিয়ন পরিষদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এমনকি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কেউ এ কালভাট এর দায় নিতে চান না। কোন্ দফতর থেকে […]

» Read more

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় শনিবার সকাল ৮টায় কুড়িগ্রাম সদর হাসপাতাল চত্ত্বরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায়, সদর […]

» Read more

‘অধিগ্রহণ করা জমি ৭০ বছর পর কিভাবে ফেরত চায় সাঁওতালরা’

গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘রংপুর সুগার মিল কর্তৃপক্ষ বাজার মূল্যে টাকা দিয়ে ১৯৫৫-৫৬ সালে স্থানীয় আধিবাসী (সাঁওতাল) ও মুসলমানদের কাছে জমি অধিগ্রহণ করেছে। মিল কর্তৃপক্ষ দলিলের পর তাদের কাছে জমি বুঝে নিয়ে সেই জমিতে আখ চাষ করে। কিন্তু ৭০ বছর পর সেই জমি কিভাবে নিজেদের দাবি করে ফেরত চায় সাঁওতালরা। অধিগ্রহণ করা জমি […]

» Read more

পার্বতীপুরে ২০১৫-১৬ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদানকৃত ২০১৫-১৬ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধায় পার্বতীপুর উপজেলা হলরুম মিলনায়তনের অনুষ্ঠানে ভাতার এসব বই বিতরন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিধাব ২৪২ জন, বয়স্ক ৬৭০জন ও প্রতিবন্ধী ৪৯৮জনকে ভাতার বই বিতরণ করা হয়।

» Read more

নারীদের অধিকার চেয়ে নয়, আদায় করে নিতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আর্থিকভাবে স্বাবলম্বী হলে নারীদের অধিকার ভিক্ষা করতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, নারীদের অধিকার চেয়ে নয়, আদায় করে নিতে হয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল […]

» Read more

কুড়িগ্রামের ধরলা নদীতে ৪ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারন করে ১৬টি নদ-নদী দ্বারা বেষ্টিত জেলা কুড়িগ্রামে শুরু হয়েছে ৪দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছে হাজার হাজার মানুষ। ব্যাপক উৎসাহ উদ্দিপনায় বিভিন্ন এলাকা থেকে আসা ২০টি নৌকার দল প্রতিযোগীতায় অংশ নিয়েছে। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের জগবন্ধুর চর এলাকায় ধরলা নদীর পাড়ে ৪দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগাতার আয়োজন করেছে […]

» Read more

কেআইবি নির্বাচন: সভাপতি সালেহ, মহাসচিব প্রিন্স

নিজস্ব সংবাদদাতা: কৃষিবিদদের পেশাজীবী সংগঠন কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ২০১৭-১৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কৃষিবিদ এ এম এম সালেহ ও মহাসচিব পদে কৃষিবিদ মো.খায়রুল আলম (প্রিন্স) নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় কেআইবি কমপ্লেক্সে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. নজরুল ইসলাম দুই বছরের জন্য ৩৫সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। […]

» Read more
1 313 314 315 316 317 410