গোপালপুরে আবদুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহ্যবাহী আবদুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা মঙ্গলবার একযোগে গোপালপুর উপজেলার মেহেরুন্নেছা মহিলা কলেজে এবং মধুপুর উপজেলার বেলুটিয়া দত্তবাড়ি এলাকার সৃজন প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়। আবদুল হামিদ আলাউদ্দিন ফাউন্ডেশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালক ডাক্তার আসলামুল ইসলাম রুদ্র (আল-আমিন) জানান, এ পরীক্ষায় গোপালপুর, মধুপুর […]

» Read more

তানোরে জমে উঠেছে শীতের বাজার

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: শীতের মৌসুম চলছে। সারা দিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কোয়াশা। তবে এখনো জেঁকে বসেনি শীত। কিন্তু শীত মোকাবিলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। বাজারে আসতে শুরু করেছে গরম কাপড়। রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন বাজারের জমজমাট হয়ে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। এখানকার কাপড়ের দোকান, ফুটপাত গুলোতে শীতের পোশাক কিনতে […]

» Read more

নাটোরে শিবিরের ঝটিকা মিছিল

নাটোর প্রতিনিধি: শিবিরের দুই নেতা গুমের প্রতিবাদে নাটোর শহরে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মিরা। মঙ্গলবার সকালে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এই মিছিল করে তারা। শহরের বাইপাস মোড় থেকে শুরু করে মিছিলটি একতার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে শিবিরের জয়পুরহাটের দুই নেতা ঢাকা থেকে গুম হয়েছে দাবী করে তারা অবিলম্বে তার সন্ধ্যান দাবী করেন তারা।

» Read more

বঙ্গবন্ধুর বীর বিচ্ছু ও সর্বকনিষ্ঠ বীর প্রতীক গোপালপুরের শহীদুল ইসলাম লালু

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : বাঙ্গালীর শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। অনেক রক্তক্ষয়ের বিনিময়ে এ মাসেই এই স্বাধীনতা অর্জিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধার সংখ্যা ছয়শ’৭৬ জন। তার মধ্যে ৭জন রয়েছে বীরশ্রেষ্ঠ খেতাব, ৬৮জন বীরউত্তম, একশ’৭৫জন বীরবিক্রম ও চারশ’২৬জনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেছে। এই ছয়শ’৭৬ জন খেতাবী বীরমুক্তিযোদ্ধার মধ্যে বঙ্গবন্ধুর বীরবিচ্ছু ও সর্বকনিষ্ঠ […]

» Read more

গোপালপুরে বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও রচনা প্রতিযোগিতা আজ মঙ্গলবার পৌরশহরের সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এ সংক্রান্ত উপ-কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদস্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, […]

» Read more

সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: টুইটার, স্কাইপি ও ইমোসহ সব যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। বিকেল পৌনে ৫টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের গণমাধ্যম যোগাযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, সোমবার বেলা সাড়ে ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুইটার বন্ধের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভালো […]

» Read more

ইসকন মন্দিরে হামলা: আটক ৫ জন রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় গাইবান্ধায় আটক শওকত আলী (৪৮) ও আবু জাফর ইকবালসহ (৪৯) তার তিন ছেলেকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার পলাশবাড়ী আমলী আদালতের বিচারক ওমা. ওয়াহেদুজ্জামান সরকার রবিবার বিকেলে শুনানী শেষে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এসময় আটক পাঁচ জন আদালতে উপস্থিত ছিলেন। এর আগে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক […]

» Read more

নাটোরে ২০০ পিচ ট্যাবলেটসহ যুবক আটক

নাটোর প্রতিনিধি: নাটোরে ২০০ পিচ এ্যামফিটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেটসহ তারিক হোসেন নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা মেহেদী তলা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত তারিক সিরাজগঞ্জের উল¬াপাড়া থানাধীন জিকড়া পশ্চিম পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, গোপন […]

» Read more

জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইনে বেতন নির্ধারণ নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন অনলাইনে নির্ধারনের জন্য গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইনে বেতন নির্ধারণ নির্দেশিকা প্রদান করেছে। যার নির্দেশ মতাবেক জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নির্ধারিত হবে। নির্দেশিকাটি ডাউনলোড করতে ক্লিক করুন।

» Read more

সাদুল্যাপুরে অটোবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ব্যাটারী চালিত অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসমা খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান রোড়ের খামারপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আসমা বেগমের বাড়ি সিলেটের জয়েন্তাপুর উপজেলার বামনহাওড় গ্রামে। তিনিওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে। আসমা তার দুলা ভাই ধাপেরহাটের বকশিগঞ্জের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার বাড়িতে […]

» Read more
1 401 402 403 404 405 410