গোপালপুরে আবদুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহ্যবাহী আবদুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা মঙ্গলবার একযোগে গোপালপুর উপজেলার মেহেরুন্নেছা মহিলা কলেজে এবং মধুপুর উপজেলার বেলুটিয়া দত্তবাড়ি এলাকার সৃজন প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়। আবদুল হামিদ আলাউদ্দিন ফাউন্ডেশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালক ডাক্তার আসলামুল ইসলাম রুদ্র (আল-আমিন) জানান, এ পরীক্ষায় গোপালপুর, মধুপুর ও ধনবাড়ি উপজেলার ২০টি কি-ারগার্টেন বিদ্যালয়ের নার্সারি শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ২৫০জন ক্ষুদে পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। গোপালপুর পৌর মেয়র অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন। ২০১৩ সাল থেকে সংগঠনটি এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

  •  
  •  
  •  
  •