লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে এ রোগের চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি এখন ‘হাইরিস্কে’ আছেন বলেও জানান তারা। রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এসময় বিএনপি নেত্রীর চিকিৎসা বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়। ব্রিফিংয়ে তারা বলেন, ’ম্যাডামের (খালেদা […]

» Read more

‘ওমিক্রন’ প্রসঙ্গে সরকারকে জাতীয় কমিটির চার সুপারিশ

নিউজ ডেস্ক: আজ রোববার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৮তম সভায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়া দেশগুলো থেকে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিন, বিনামূল্যে করোনার পরীক্ষা ও সভা-সমাবেশ সীমিত করার জন্য সরকারকে সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পরে কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে […]

» Read more

গন্তব্যের নাম লিখে সার্চ দিলেই মিলবে ভাড়ার তালিকা

নিউজ ডেস্ক: গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ করতে ‘হ্যালো সিএমপি’ নামে একটি অ্যাপস চালু করেছে সিএমপি। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ‘হ্যালো সিএমপি’ নামে এই অ্যাপটি উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় তিনি বলেন, “ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় যাত্রী এবং চালক-হেলপারদের মধ্যে বিতর্ক হচ্ছে। এজন্য আমরা ডিজেলচালিত গাড়িতে লাল এবং গ্যাসচালিত গাড়িতে সবুজ […]

» Read more

ট্রাইপেনোসোমা রোগে মারা গেল দুর্জয় ও অবন্তিকা

নিউজ ডেস্ক: গত ২৬ মে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার দম্পতি টগর আর বেলির ঘরে জন্ম নেয় ছেলে শাবক দুর্জয় আর মেয়ে শাবক অবন্তিকা। গত ২১ নভেম্বর জন্মের প্রায় ছয় মাস পর দুর্জয় ও অবন্তিকা মারা গেছে। চিড়িয়াখানায় গত ২৬ মে দুর্জয় আর অবন্তিকাসহ এই পর্যন্ত মোট ৪০টি বাঘের বাচ্চা জন্ম নিয়েছে। দুর্জয়-অবন্তিকার নাম রেখে জন্মনিবন্ধন করার অনুষ্ঠানটি বেশ […]

» Read more

আদালতে তোলা হলো আবরার হত্যার ২২ আসামিকে

নিউজ ডেস্ক: আলোচিত আবরার হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার রায় দেওয়া হবে আজ। দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। আজ বেলা ১১ টা ৪০ মিনিটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে তোলা হয়েছে। এ রায় ঘিরে আদালত প্রাঙ্গণ ও […]

» Read more

সারাদেশে ভূমিকম্প অনুভূত

সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উতপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহরের উত্তর-পশ্চিমে। শুক্রবার (২৬ নভেম্বর) ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ ও ভারত সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চীন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

» Read more

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারালো আরো একজন

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আহসান কবির খান (৪৫)। কলাবাগান থানার (ওসি তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান বলেন, “তেজগাঁও পান্থপথ এলাকার শাপলা ফার্নিচারের সামনে দিয়ে পাঠাও চালকের পেছনে বসে যাচ্ছিলেন আহমেদ কবির। এ সময় উত্তর […]

» Read more

বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: বাকৃবিতে বেড়েছে বেপরোয়া গতির যান চলাচল। প্রতিদিন কোনা না কোনো দূর্ঘটনা লেগেই রয়েছে। আজ দুপুর ১২.৫৫ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের করিম ভবনের সামনে একটি অটোরিকশা ও মটোরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের এক শিক্ষার্থী ও দুইজন অটো যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে মোটরসাইকেলটি নিয়ে অপেক্ষা করছিল চালক। এসময় শেষমোড় থেকে আসা একটি দ্রুতগতির বেপরোয়া অটোরিকশা […]

» Read more

বিআরটিসি বাসের ধাক্কায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বিআরটিসি বাসের ধাক্কায় তিনজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ঊর্মি মজুমদার ও মো. রিফাত হোসেন এবং চাঁদপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার […]

» Read more

গুলিস্তানে ময়লার গাড়ির চাপায় নটর ডেমের শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক: আজ বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি নাঈমকে চাপা দেয়। ঘটনাটি নিশ্চিত করেছেন গুলিস্তানে অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। এসআই ওবায়দুর বলেন, “শুনেছি, নাঈম নটর ডেম কলেজের দিকে যাচ্ছিল। রাস্তা পার হচ্ছিল […]

» Read more
1 51 52 53 54 55 410