ইভ্যালির টাকা সরকারকেই ফেরত দিতে হবে

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইভ্যালি ও ই-অরেঞ্জের কারণে যারা প্রতারিত হয়েছেন, সরকারকে তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় তিনি […]

» Read more

ইভ্যালির চেয়ারম্যান গ্রেফতার!

নিউজ ডেস্কঃ ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির চেয়ারম্যান ও এমডিকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। […]

» Read more

ইভ্যালির সিইও ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ‘মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-১৯।’ মামলার বাদী আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক। মামলার এজাহারে বলা হয়েছে, আরিফ বাকের গত ২৯ […]

» Read more

এসআই এবং সার্জেন্ট পদে নিয়োগ হবে নতুন উপায়ে : আইজিপি

নিউজ ডেস্ক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বলেছেন, নতুন নিয়মে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্যতা সম্পন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। অচিরেই পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদেও নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ করা হবে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশ এবং উন্নত অনেক দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করে বাংলাদেশ পুলিশের উপযোগী কনস্টেবল নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আইজিপি আজ মঙ্গলবার […]

» Read more

অভিযোগ করেও সহায়তা পায়নি বীর মুক্তিযোদ্ধা পরিবার

নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুরের পর জিনিসপত্র লুটপাট করা হয়। আর এ ঘটনায় থানা, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানিয়েও কোনো সহায়তা পায়নি ভুক্তভোগী পরিবারটি। নাগেশ্বরী উপজেলার সাতানী পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা (মৃত) আজগর আলীর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শেষে এমন অভিযোগ তোলা […]

» Read more

সিলেটে এটিএম বুথে ডাকাতি; ২৪ লক্ষাধিক টাকা লুট

নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৪ লক্ষাধিক টাকা লুট করেছে একদল ডাকাত। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শেরপুরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার ভোরে একদল ডাকাত শেরপুর নতুন বাজারে ইউনুস মার্কেটের নিচতলায় ব্যাংকটির এটিএম বুথে যায়। এসময় বুথের নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ […]

» Read more

বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দেওয়া মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে। বেগম জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর এই মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমে এ তথ্য জানান।

» Read more

গুজব রোধে ১ লাখ এক্টিভিস্ট মাঠে নামাবে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচার রোধে এক লাখ অনলাইন এক্টিভিস্ট এর সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। এ লক্ষ্যে সারা দেশে অনলাইন এক্টিভিস্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। আজ শনিবার এই প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত থানা সমূহের বিজ্ঞান ও […]

» Read more

টিকা না পেয়ে ঢাকা মেডিকেলে প্রবাসীদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে না পেরে কেন্দ্রে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগ টিকা কেন্দ্রের সামনে তারা এই বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দিলে পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় সেখানে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা জাতীয় […]

» Read more

চুয়াডাঙ্গায় ২৯ লাখ টাকার গহনা জব্দ

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি ওজনের রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা রূপার বর্তমান বাজার মূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এই রূপার গয়না জব্দ […]

» Read more
1 71 72 73 74 75 410