চুয়াডাঙ্গায় ২৯ লাখ টাকার গহনা জব্দ

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি ওজনের রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা রূপার বর্তমান বাজার মূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এই রূপার গয়না জব্দ […]

» Read more

রুদ্ধশ্বাসে বাড়ছে আটা-ময়দার দাম!

বাণিজ্য ডেস্ক: আমদানি বাড়িয়ে চালের বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এ সপ্তাহে নতুন করে বাড়েনি চালের দাম। তবে এখনও ভোক্তাদের মোটা চাল কিনতে প্রতিকেজিতে ৪৫ থেকে ৫০ টাকা খরচ করতে হচ্ছে। একইভাবে চিকন চালের কেজি বিক্রি হচ্ছে ৬৮ টাকা পর্যন্ত। এর সঙ্গে নতুন করে অস্থির হয়ে উঠেছে আটা ও ময়দার বাজার। কয়েক সপ্তাহ ধরে এই পণ্য দুটির দাম বাড়তে […]

» Read more

করোনা সংক্রমণ কিছুটা কমলেও যেকোনো সময় বাড়তে পারে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক: আমি নিজেও মাস্ক ব্যবহার করতে পারিনা। কিন্তু জীবন বাঁচাতে এটি ব্যবহার করতে হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মানান্ন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ কিছুটা কমলেও সেটি যে কোনো সময় আবার বাড়তে পারে। যে কয়েকদিন দেশে করোনা আছে এসময় সবাইকে […]

» Read more

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে রিং বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৩ গ্রামের নিন্মাঞ্চল। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী মানিক হাওলাদারের বাড়ির সামনে থেকে রিং বাঁধ ধসে পড়ে। গ্রামবাসী জানায়, গত তিন চার দিন ধরে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকার মানুষের মনে শঙ্কা বিরাজ করছিল। এরই মাঝে শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে […]

» Read more

সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে

জাতীয় ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন দেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, যেহেতু পরীক্ষার্থীরা সবাই অ্যাডাল্ট তাই আমরা অভিভাবকদের আসতে নিষেধ […]

» Read more

বগুড়ায় ডোপ টেস্টের ভুয়া ফলাফল তৈরি করায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক: বগুড়ায় ডোপ টেস্টের ভুয়া ফলাফল তৈরি করে দেওয়ার অভিযোগে রাসেল মাহমুদ (২৫) নামে এক কম্পিউটার ও ফটোকপি দোকানের মালিককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের নামে করা ডোপ টেস্টের ভুয়া ফলাফলসহ নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল মাহমুদ গাইবান্ধা জেলার সাপমারা গ্রামের আবজাল হোসেন এর ছেলে। তিনি সরকারি […]

» Read more

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরো ৬২ জন গ্রেফতার

police

নিউজ ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখাইরুল ইসলাম আজ শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছেন। […]

» Read more

তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ

নিউজ ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে বাংলাদেশ সমর্থন করবে। মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা […]

» Read more

ভিডিও লাইক শেয়ারে টাকা ইনকাম হয় কিনা জানতে চাইলো আদালত

নিউজ ডেস্কঃ বিভিন্ন অনলাইনে থাকা অবমাননাকর ভিডিও অপসারণে বিটিআরসির প্রতি নির্দেশনা চেয়ে করা জাপানি নাগরিক নাগানো এরিকোর আবেদন শুনানিতে বুধবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ভিডিও, লাইক-শেয়ারে আয়-ইনকাম হয় কি-না জানতে চেয়ে প্রশ্ন রেখেছেন। আদালতে আজ জাপানি মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে ছিলেন অ্যাডভোকেট […]

» Read more

সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার নিয়ম নেইঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার নিয়ম নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, রুলস অব বিজনেসে দুটির কোনোটিই নেই। এ ছাড়া রেগে কথা বলা, তিরস্কার বা দুর্ব্যবহার দুর্নীতির শামিল জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের কোনো ভেদাভেদ থাকবে না। আজ মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। […]

» Read more
1 … 72 73 74 75 76 … 410