একদিনে ৮ লাখ ২০ হাজার মানুষ ঢাকায়

dhaka

নিউজ ডেস্কঃ ঈদের ছুটি শেষে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এবারের লকডাউন সবচেয়ে কঠোর হবে বলে সরকারের তরফে আগেই জানানো হয়েছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। কিন্তু কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের সব জায়গায় যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও সকাল থেকে ঢাকায় ঢুকেছেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকায় ৮ লাখ ২০ হাজার মানুষ প্রবেশ […]

» Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাড়িভাঙা’ আম শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এ আমগুলো কোরবানির ঈদের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট বাংলাদেশ হাইকমিশন হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার […]

» Read more

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২৫ (ভিডিও)

নিউজ ডেস্ক: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী রো রো ফেরি শাহ জালালের। এতে ফেরিটির অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্য যাত্রীরা। তবে সেতুর কোন ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে আসছিল। রো […]

» Read more

কঠোর লকডাউনে কোনো শিথিলতা থাকবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: ঈদের পরদিনের মধ্যে ঢাকায় ফিরতে না পারলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। অর্থাৎ আজ ফিরতে না পারলে সবাইকে বাড়িতেই থাকতে হবে। আগামীকাল ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এই ইস্যুতে কোনো গুজবে না দেওয়ার আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। […]

» Read more

বাড়ছে না শিথিলতা, শুরু হচ্ছে লকডাউন

নিউজ ডেস্ক: পেছাচ্ছেনা লকডাউন, পূর্ব নির্ধারিত সময়েই শুরু হচ্ছে কঠোর বিধি নিষেধ। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, কোরবানি ঈদ উপলক্ষ্যে বিধি-নিষেধে শিথিলতা দেয়া হয়েছিলো তার মেয়াদ আর বাড়বে না। ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ শুরু করা হবে।  এই বিধি-নিষেধ চলবে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত। গত […]

» Read more

আগামী তিনদিন দেশে বৃষ্টিপাতের আশঙ্কা

নিউজ ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা […]

» Read more

ঈদের মধ্যেও চালু থাকবে অক্সিজেন আমদানি

নিউজ ডেস্ক: ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে চালু থাকবে জরুরি সেবার অংশ হিসেবে অক্সিজেন আমদানি। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের উপকমিশনার অনুপম চাকমা। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর চার দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে। […]

» Read more

৪৫ বছর ধরে বঙ্গবন্ধুর নামে কোরবানি দেন লতিফ বিশ্বাস

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ৪৫ বছর ধরে পশু কোরবানি করছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই তিনি তাদের আত্মার শান্তি কামনা করে কোরবানি চালু রেখেছেন। জানা যায়, ঈদের দিন কোরবানি করা এ পশুর মাংস পাঁচ শতাংশ রেখে বাকি ৯৫ শতাংশ এলাকার অসহায় মানুষদের মাঝে বিতরণ […]

» Read more

চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

নিউজ ডেস্কঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় ৪০ গ্রামে মঙ্গলবার (২০ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই ঈদকে ঘিরে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামে উৎসবের পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, ১৯২৮ সাল থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) চন্দ্র মাস ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে […]

» Read more

চারদিন করোনার টিকাদান কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে চারদিন করোনা টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে সরকারঘোষিত তিন দিনের ঈদের ছুটি (২০, ২১ ও ২২ জুলাই) শুরু হচ্ছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এর সঙ্গে যুক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ও করোনা টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, […]

» Read more
1 87 88 89 90 91 410