পিএসএলে লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগের আসরে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন ৩ জন-সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। লাহোর কালান্দার্স কিনেছে বাংলাদেশি এ পেস সেনসেশনকে। প্লেয়ার্স ড্রাফটে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে লাহোর নিয়েছে মোস্তাফিজকে। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের দু’জন ক্রিকেটার। মোস্তাফিজের সঙ্গে তামিম ইকবাল। গতবার পেশোয়ার জালমিতে খেলা […]

» Read more

মেসি-রোনালদোকে হারিয়ে ফুট সকার অ্যাওয়ার্ড ক্যাসিয়াসের

স্পোর্টস ডেস্কঃ বর্তমান সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে ২০১৭ সালের গোল্ডেন ফুট সকার অ্যাওয়ার্ড জিতলেন স্পেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। প্রতিবছর ২৮ বছরের বেশি বয়সী ফুটবলারদের মধ্যে একজনকে এ পুরস্কার দেওয়া হয়। তবে এখানে এক বছরের পারফরম্যান্সের হিসাব না করে পুরো ক্যারিয়ারের সাফল্য বিবেচনা করা হয়। এবার এ পুরস্কারের দৌড়ে ছিলেন রিয়াল মাদ্রিদ […]

» Read more

রাজশাহীর ক্যাম্পে যোগ দিচ্ছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ অ্যাঙ্কেলের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে মুস্তাফিজুর রহমান রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। তাকে নিবিঢ় পর্যবেক্ষণ করছে ফিজিও বায়েজেদুল ইসলাম। বিপিএলে মুস্তাফিজুর রহমানের খেলার কথা রাজশাহী কিংসের হয়ে। তবে ইনজুরির কারণে এখনও দলের সঙ্গে যোগ দেননি। মুস্তাফিজুর রহমানের ভক্তদের জন্য সুখবর দিল রাজশাহী কিংস। বৃহস্পতিবার দলের ক্যাম্পে যোগ দিবেন মুস্তাফিজ। তবে সহসাই তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। রাজশাহী […]

» Read more

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ঘর ভাঙছে সৌদি দম্পতির!

স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের আগস্টে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলের ব্যবধানে হারে বার্সেলোনা। ওই ম্যাচে একটি গোলও করেন রোনালদো। প্রিয় দল জেতার আনন্দে এক সৌদি নারী তার বার্সা সমর্থক স্বামীর সামনেই রিয়াল মাদ্রিদের পর্তুগীজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসায় ফেটে পড়েন। একে তো প্রিয় দল হেরেছে তার উপর চিরপ্রতিদ্বন্দ্বী দলের সেরা খেলোয়াড়ের প্রশংসা। সব […]

» Read more

রাজশাহীকে হারিয়ে শুভ সূচনা রংপুরের

স্পোর্টস ডেস্কঃ ১৫৫ খুব একটা বড় লক্ষ্য ছিল না রংপুরের জন্য। তবুও ম্যাচ বারবার ঝুলে যাচ্ছিল দুই দলের পক্ষেই। কখনও মনে হচ্ছিল রাজশাহী জিতে যাচ্ছে, আবার কখনও মনে হচ্ছিল রংপুরই জিতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। প্রথম ম্যাচ তারা ছয় উইকেটের জয় পেয়েছে। ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে প্রথমেই রংপুরের ঘরে […]

» Read more

বিয়ে করলেন তাসকিন

স্পোর্টস ডেস্কঃ দুঃস্বপ্নের এক সিরিজ শেষ করে মঙ্গলবার সকালেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। ঢাকায় পা রাখার ১২ ঘণ্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন বাংলাদেশ দলের তরুণ এই পেসার। মঙ্গলবার রাতে শুভ কাজটি সম্পন্ন করেন তিনি। কনে তার দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমা। মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি […]

» Read more

অধিনায়ক কোহলির এক ঝাঁক রেকর্ড!

স্পোর্টস ডেস্কঃ ব্যাটসম্যান বিরাট কোহলি নিত্য নতুন রেকর্ড গড়েই চলেছেন। পাশাপাশি ভারতীয় অধিনায়ক কোহলির রেকর্ডও কম নয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করে অধিনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। অধিনায়ক হিসেবে তার ক্যারিয়ারে যুক্ত হলো এক ঝাঁক রেকর্ড। ২০১৭ সালের ঘরের মাঠে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলে সব কটিতেই জয় পেয়েছে ভারতীয়রা। নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে ১১৭ রানের ইনিংসটি ছিল […]

» Read more

১৯ মাস পর টি-টোয়েন্টি দলে টেইলর

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের হয়ে রস টেইলর সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালের মার্চে। এরপর কিউইদের হয়ে সীমিত ওভারের এ ফরম্যাটে দেখা যায়নি মিডলঅর্ডার এ ব্যাটসম্যানকে। দীর্ঘ ১৯ মাস পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ফের ডাক পেয়েছেন তিনি। তিন ম্যাচ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। কানপুরে দুর্দান্ত লড়াইয়ে শেষ ম্যাচটি ৬ রানে হেরেছিল কিউইরা। ওয়ানডের পর এবার চার-ছক্কার […]

» Read more

শেষ হলো হতাশার এক সিরিজ

স্পোর্টস ডেস্কঃ তিন ফরম্যাটে তিন অধিনায়ক। টেস্টে মুশফিক, ওয়ানডেতে মাশরাফি এবং টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান। ফরম্যাট অনুযায়ী নেতৃত্ব বদলালেও ভাগ্য বদল হয়নি বাংলাদেশের। হারের বৃত্তেই বন্দী থাকতে হয়েছে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে চরম হতাশা আর দুঃস্বপ্ন সঙ্গী করেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি, সবগুলোতেই পরাজয়। বিশেষ করে টেস্ট, ওয়ানডে সিরিজে এবং […]

» Read more

দেশের প্রথম স্পোর্টস রেডিও উদ্বোধন করবেন মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে সম্পূর্ণ স্পোর্টস বিষয়ক এফএম স্টেশন রেডিও এজ ৯৫.৬। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে পাঁচটায় নাভানা টাওয়ার, গুলশান-১ এ অবস্থিত বিশেষায়িত এ রেডিও স্টেশনটির উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম, জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, ভারোত্তলনে স্বর্ণজয়ী […]

» Read more
1 124 125 126 127 128 178