৪-০ গোলের বড় জয় পেল মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক: আগের ম্যাচে চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার দুপুরে নিজেদের শেষ ম্যাচেও আশানুরূপ ফল পেয়েছে তারা। ‘চাপমুক্ত’ ম্যাচটিতে আরব আমিরাতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন কৃষ্ণা-সানজিদারা। আর তাতে বড় জয় দিয়েই এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা শেষ করলো বাংলাদেশের মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়ানো ম্যাচটির তৃতীয় মিনিটের মাথায় অধিনায়ক কৃষ্ণা […]

» Read more

দল থেকে বাদ পড়ায় কেঁদে ফেললেন আহমেদ শেহজাদ

ক্রিড়া প্রতিবেদক: পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে শৃঙ্খলাজনিত কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য ঘোষিত দল থেকে বাদ দেওয়া হয়েছে। এতে ভীষণ ভেঙে পড়েছেন তিনি। শোনা যায়, কেঁদেছেনও। পরবর্তীতে, ইংল্যান্ড ছেড়ে লাহোরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তানে ফিরে পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে যোগ দেবেন তিনি। পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে লাহোর ব্লুসের হয়ে খেলা শেহজাদের এক সতীর্থ জানিয়েছেন, টি-টোয়েন্টি দলে নেই শোনার পর […]

» Read more

কন্যা সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

ক্রিড়া প্রতিবেদক: কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। রোববার দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চি গায়নোকলজিস্ট ডাক্তার নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশু – দু’জনেই সুস্থ আছেন। এর আগে রোববার দুপুরে আশরাফুলের স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পুরোটা সময় স্ত্রীর পাশেই ছিলে আশরাফুল। সুসংবাদ পেয়েই জাতীয় দলের সাবেক […]

» Read more

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সম্মাননা জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন সাকিব আল হাসান। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন সাকিব। সাকিবের জাতীয় পুরস্কার পাওয়ার বিষয়টি ঘোষিত হয়েছিল ২০১৩ সালে। ২০১২ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় নাম ছিল সাকিবের। বাংলাদেশের সর্বোচ্চ সরকারি এই ক্রীড়া পুরস্কারটি বার্ষিক। তবে অবসরের আগেই […]

» Read more

বাংলাদেশও একদিন বিশ্বকাপ জিতবে : প্রধানমন্ত্রী

ক্রিড়া প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রিকেটে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে। রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ক্রিকেটে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উঠে এসেছে বাংলাদেশের নাম। বাংলার রয়েল বেঙ্গল টাইগাররা টাইগার হিসেবেই নিজেদের পরিচিত করেছে। ইনশা আল্লাহ আমরা একদিন বিশ্বকাপ জয় করব।’ তিনি বলেন, […]

» Read more

মাঠে ফিরেই গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে অবসরের ঘোষণা প্রত্যাহারের পর আর্জেন্টিনার হয়ে ফের মাঠে নামলেন লিওনেল মেসি। আর মাঠে নেমে ম্যাচের ৪৩ মিনিটে ম্যাচ জেতানো একমাত্র গোলটিও করলেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পরের ম্যাচটি আগামী ৭ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। এর আগে কোচ এদগার্দো বাউসা জানিয়েছিলেন, বাছাইপর্বের ম্যাচে খেলার জন্য ফিট’ আর তৈরি আছেন […]

» Read more

ব্যাটসম্যান হিসেবে আমিরের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ আমির, নামটা শুনলেই মনে পড়ে বল হাতে দুর্দান্ত সুইং, ইয়র্কার। তবে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে অনেকটা ম্লান এই বোলার। তৃতীয় ওয়ানডেতে বল হাতে কিছু করতে না পারলেও ব্যাট হাতে করে ফেললেন বিশ্ব রেকর্ড। ওয়ানডেতে এগারো নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন এই বাঁহাতি পেসারের দখলে। এগারোতম ব্যাটসম্যান হিসেবে কাল যখন আমির নামলেন, দলের রান ১৯৯। প্রথম কয়েক […]

» Read more

নিউজিল্যান্ডের বোলিং তাণ্ডবের পরও এগিয়ে দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক: সেঞ্চুরিয়ান টেস্টের তৃতীয় দিনটি বোলারই নিজেদের করে রাখলেন। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বোলারদের দাপটেই শেষ হলো দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিন শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ৩৭২ রানে। প্রথমে দক্ষিণ আফ্রিকার তিন পেসার, পরে নিউজিল্যান্ডের চার পেসার মিলে দেখালেন লাল বলের কারসাজি। সারাদিনে দু’দলের ১৩ উইকেটের পতন হলো। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা […]

» Read more

ধোনির ১১ বছরের সিংহাসন দখল করলো কোহলি

স্পোর্টস ডেস্ক: মাহেন্দ্র সিং ধোনির সময় কি আসলেই শেষ? জাতীয় দলের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের বিভিন্ন জায়গা থেকে পড়তি সময় যাচ্ছে ভারতের সিমীত ওভারের অধিনায়কের। আর তার জায়গা আস্তে আস্তে দখল করছেন এখনকার সেনসেশন বিরাট কোহলি। সম্প্রতি ধোনির সঙ্গে ১১ বছরের সম্পর্ক শেষ করে কোহলিকে নিজেদের আইকন বানিয়েছে ‘পেপসিকো’ কোম্পানি। পেপসিকোর ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হিসেবে বলিউড তারকা রনবির কাপুর ও পারিনিতি চোপড়ার […]

» Read more

হঠাৎই ইনজুরিতে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বড় দুঃসংবাদই শোনা গেল! আঙুলের চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। রবিবার মিরপুরে তিনি সাংবাদিকদের জানান, ‘গত শনিবার অনুশীলন চ‌‌‌লাকালীন বাম হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। আজ তার এমআরআই করানো হবে। এরপরই তার ইনজুরির প্রকৃত অবস্থা […]

» Read more
1 154 155 156 157 158 178