হঠাৎই ইনজুরিতে তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক:
আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বড় দুঃসংবাদই শোনা গেল! আঙুলের চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
রবিবার মিরপুরে তিনি সাংবাদিকদের জানান, ‘গত শনিবার অনুশীলন চলাকালীন বাম হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। আজ তার এমআরআই করানো হবে। এরপরই তার ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে।’
ইংল্যান্ড সিরিজের আগে তামিমের ফেরার জোর সম্ভাবনা রয়েছে। সে কারণে তামিমের বদলে এখনই দলে কাউকে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। তিন সপ্তাহ পর তামিমের অবস্থা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান নির্বাচক বলেন, ‘এখনও যেহেতু সময় আছে তাই আশা করছি তামিম সুস্থ হয়েই ইংল্যান্ড সিরিজে দলে থাকবে।’

