বিশ্বসেরা শিক্ষকের পুরস্কার পেলেন বগুড়ার শাহানাজ পারভীন

নিজস্ব প্রতিবেদক: বেস্ট গ্লোবাল টিচার বা বিশ্বসেরা শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শাহানাজ পারভীন। বগুড়ার শেরপুর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহানাজ পারভীন। সংক্ষিপ্ত তালিকার ৫০ জনের মধ্যে শাহানাজ ৩২তম স্থানে রয়েছেন। তালিকার প্রথমস্থানে রয়েছেন আলী আল মাতারী। তিনি ওমানের আল মুতানবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত পঞ্চম গ্লোবাল এডুকেশন ও স্কিলস ফোরামে’ সম্মেলনের দ্বিতীয় […]

» Read more

সৌদিতে প্রথমবারের মতো চালু হচ্ছে নারী কাউন্সিল

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে সৌদি আরবে প্রথমবারের মতো চালু হয়েছে নারী কাউন্সিল। গত শনিবার দেশটির আল-কাসিম প্রদেশে ‘কাসিম গার্লস কাউন্সিল’ নামে পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ কাউন্সিল গঠনের উদ্যোক্তা হচ্ছেন প্রদেশটির গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ। নারী কাউন্সিলের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিন্স ফয়সালে স্ত্রী প্রিন্সেস আবির বিনতে সালমান। লক্ষণীয় বিষয় হলো- […]

» Read more

ঝিনাইদহে স্বামী স্ত্রী ও সন্তান থাকা ব্যক্তিরা হিজড়া তালিকায়: লুটে নিচ্ছে টাকা!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্বামী স্ত্রী ও সন্তান থাকা ব্যক্তিরা হিজড়া তালিকায় প্রকৃত হিজড়ারা পাচ্ছে না আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণ বাবদ সরকারী ১৭ লাখ টাকা বলে অভিযোগ উঠেছে। প্রতি বছরের ন্যায় এবারও হিজড়াদের জীবন মান উন্নয়নের জন্য ২০১৬/১৭ অর্থবছরের বিভিন্ন প্রকারের ট্রেনিং বাবদ ১৭ লাখ টাকা ঝিনাইদহের সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণ বাবদ বাজেট বরাদ্দ আসছে। সে মোতাবেক […]

» Read more

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ‘ধর্ষণে’ কিশোরীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের ধর্ষণে অসুস্থ হয়ে কাজল নামে কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। কাজল বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আবাসনের বাসিন্দা হিরণ হাওলাদারের মেয়ে। কাজলের স্বজনরা জানান, প্রায় ৬ মাস আগে কাজলকে ঝালকাঠীর গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রত্নপুর […]

» Read more

গুগল লোকাল গাইডসে বাংলাদেশের নারী আইকন সুমাইয়া জাফরিন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: গুগল লোকাল গাইডস গুগলের একটি পরিসেবা। আন্তর্জাতিক নারী দিবসে গুগল লোকাল গাইডস-এর সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ও লোকাল গাইডস কানেক্ট) বাংলাদেশের সুমাইয়া জাফরিন চৌধুরী এর ছবি স্থান পেয়েছে। এছাড়া গুগল লোকাল গাইডস সুমাইয়া জাফরিন চৌধুরী এর ওপর তাদের অফিসিয়াল সাইটে একটি আর্টিকেল প্রকাশ করেছে (goo.gl/YrovLb)। এতে উল্লেখ করা হয়, সুমাইয়া জাফরিন চৌধুরী সারা […]

» Read more

দেশের প্রথম নারী ট্রেনচালক ছালমার সফলতার গল্প

নারী ডেস্ক: বাংলা সাহিত্যে এমএ পড়ুয়া এ মেয়েটি খুঁজে নিতে পারতেন এক স্বস্তির চাকরি। কিন্তু তা তিনি করেননি। ২০০৪ সালের ৮ মার্চ ‘বিশ্ব নারী দিবসে’ চাকরি নেন রেলওয়ে ট্রেন চালক হিসেবে। ওই সময় দেশে প্রথম নারী ট্রেনচালক হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। সেই থেকে ট্রেন চালিয়ে আসছেন ছালমা খাতুন। পরে ২০১২ সালের শেষে দিকে পর্যায়ক্রমে রেলওয়েতে আরও ১২ জন নারী […]

» Read more

ঝিনাইদহ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ডা: কানিজের যোগদান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সার্কেলে যোগদান করলেন ঢাকা এপিবিএন থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার ডাঃ কানিজ হোসেন জাহান। তিনি ঝিনাইদহ সদর, হরিনাকুন্ডু ও শৈলকুপা (সদর সার্কেলে) অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে এ যোগদান করেন। ২৫তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ এমবিবিএস, এমপিএস পাশ করেছেন। তিনি এর আগে ঢাকা মেট্রেপলিটন, গাজীপুর সদর সার্কেল, র‌্যাব-৪ ও ময়মনসিংহ […]

» Read more

বেসরকারি ক্লিনিকে বেড়েছে সিজারিয়ান অপারেশন

কাজী কামাল হোসেন, নওগাঁ: দিন দিন বৃদ্ধি পাচ্ছে সিজারিয়ান অপারেশনের প্রবণতা। নওগাঁয় বেসরকারি ক্লিনিক গুলোতে সিজারিয়ান অপারেশনের প্রবনতার হার তুলনামূলক বেশি। প্রাকৃতিক ভাবে বাচ্চা প্রসব (নরমাল) হওয়ার সম্ভবনা থাকলেও ক্লিনিক মালিক, ডাক্তার, নার্স এবং দালালদের যোগসাজসে সিজারিয়ান অপারেশন করা হচ্ছে। সিজারিয়ান অপারেশনের বেশি ভাগ টাকা যায় ডাক্তারের পকেটে। নার্স এবং দালালদের সামান্য কিছু কমিশন দিয়ে সন্তুষ্ট করা হয়। আর সিজারিয়ান […]

» Read more

দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো নারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম কবিতা খানম। সোমবার রাতে অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে তাকে এ নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশের ১১তম নির্বাছন কমিশনার হয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। তার নেতৃত্বে পরবর্তী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন ইসি’র নতুন সদস্যরা। কবিতা খানম রাজশাহী জেলার […]

» Read more

শারীরিক অক্ষমতা জয় করে এসএসসি দিচ্ছেন তুকাজ্জেবান

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার সীমানা ঘেঁষা আমনুরা ধিনগর গ্রামের মেয়ে তুকাজ্জেবান খাতুন দুই হাত থেকেও নেই। দুই পা থাকলেও তা দিয়ে ঠিকমতো হাঁটতে পারেন না। উচ্চতা মাত্র তিন ফিট ৫ ইঞ্চি। কিন্তু তাতে কি? দৃঢ় মনোবল আর প্রচন্ড ইচ্ছা শক্তির বলে শারীরিক প্রতিবন্ধিতা জয় করে পিএসসি, জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। তার […]

» Read more
1 11 12 13 14 15 23