পয়লা জানুয়ারি থেকে নতুন কাঠামোতে বেতন

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের ১ জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা বকেয়াসহ নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। তবে নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। চলতি মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে সরকারি চাকরিজীবীদের অষ্টম বেতনকাঠামো চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থবিভাগ থেকে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। […]

» Read more

জাবিতে অফিসার সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুললের মুক্তির দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে অফিসার সমিতির নেতাকর্মীরা। মঙ্গলবার দিনব্যাপী তারা বিশ্ববিদ্যালয় প্রাসনিক ভবনের সামনে প্রতিবাদী সমাবেশ করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক সমিতি, কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সমিতি। সমাবেশে সমিতির সভাপতি আবদুস সালাম মো. […]

» Read more

ঘড়ি বালকের ১৫ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘড়িকে বোমা মনে করে গ্রেপ্তার করা হয়েছিলো আহমেদ মোহাম্মদ নামে ১৪ বছর বয়সী এক মুসলিম কিশোরকে। বিশ্বজুড়ে সেই ঘটনায় সমালোচনার ঝড় উঠে। পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার উদ্দেশ্যে কথা বলেন। খবর ডন এর কিছুদিন পরে শহর ত্যাগ করে আহমেদ। সেসময় করা মামলা এখনো চলছে। আর এই মামলায় আহমেদ এর আইনজীবীরা […]

» Read more

দ্বিতীয় দফায় ভারত গেলেন ১৫৮ ছিটমহলবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি: জন্ম-ভুমির মায়া ত্যাগ করে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভারতে গেলেন কুড়িগ্রামের অভ্যন্তরের বিলুপ্ত ছিটের ৩০ টি পরিবারের আরো ১৫৮ জন বাসিন্দা। এর মধ্যে ফুলবাড়ী উপজেলার ১৫৭ জন ও ভুরুঙ্গামারী উপজেলার ১ জন। ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের অস্থায়ী চেক পয়েন্ট দিয়ে দুপুর ১ থেকে ২টা পর্যন্ত ভারতের কোচবিহার জেলা প্রশাসনের নিকট তাদের হস্তান্তর করা হয়। কুড়িগ্রাম জেলার অভ্যন্তরের ১২ টি […]

» Read more

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় রাবাদা

ক্রিড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বার্ষিক ক্রীড়া পুরস্কারের তালিকায় বর্ষসেরা নতুন খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন উদীয়মান ক্রিকেটার কাগিসো রাবাদা। গত বছর মাত্র ১৯ বছর বয়সে প্রোটিয়া জাতীয় দলে তার অভিষেক হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাত্র ১৬ রানে ৬ উইকেট দখল করে অভিষেকে বিশ্বের সেরা বোলারের তালিকায় শীর্ষে নিজের নাম লেখান এই পেসার। তার এই পরিসংখ্যান […]

» Read more

এক বছরেই সালমানের ৫০০ কোটি!

বিনোদন ডেস্ক: আমির-শাহরুখের খরার বছরে সব সাফল্যেই বর্ণিল হলেন বলিউডের ব্যাড বয় খ্যাত সালমান খান। একের পর এক হিট ছবি উপহার দিয়ে তিনি বরাবরই আলোচনায় থাকেন। এবারেও অ্যাকশন রোমান্টিক আর হিউমারের মিশ্রণে তার সব ছবিই জয় করে নিয়েছে দর্শকদের মন। তাই বছরের সর্বোচ্চ আয়ের রেকর্ডটিও তার নামের পাশেই স্থান পেয়েছে। এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, চলতি বছরের সালমানের মোট আয় […]

» Read more

জাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড ২৭ নভেম্বর

জাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের গাণিতিক ও বৈশ্লেষিক দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে গণিতের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ গণিত সমিতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫ আয়োজন করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ফারজানা ইসলাম গনিত বিভাগে এ অলিম্পিয়াডের উদ্ধোধন করবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণিত […]

» Read more

রাবিতে কর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবি সংবাদদাতা: বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্ঠার উদ্যোগে কর ও বাজেট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগীতায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক যিনাতুল ইসলামের সঞ্চালনায় সেমিনাবে আলোচক হিসেবে ছিলেন বিভাগের প্রফেসর কেবিএম মাহবুবুর রহমান, […]

» Read more

ভারতে নিরাপদ নন আমির খান

বিনোদন ডেস্ক : ভারতে চলমান রাজনৈতিক অস্থিরতায় নিজ দেশে থাকা নিরাপদ মনে করছেন না বলিউড সুপারস্টার আমির খান। অবস্থার প্রেক্ষিতে তিনি দেশে থাকবেন কি থাকবেন না, তা নিয়ে উৎকন্ঠায় সময় কাটাচ্ছেন। আমির বলেন, সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, দুর্ঘটনায় আমার মনে হয়েছে আমার ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ। আমার স্ত্রী কিরণ রাও আমাকে একই পরামর্শ দিয়েছে। মঙ্গলবার ‘রামনাথ […]

» Read more

গাইবান্ধায় প্রতিপক্ষের মারধরে আহত কৃষকের মৃত্যু

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে আহত হাফিজার রহমান (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা যান হাফিজার রহমান।হাফিজার রহমান গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের মৃত জামাত উল্লা প্রধানের ছেলে।স্থানীয়রা জানায়, হাফিজার রহমানের সাথে একই গ্রামের লুৎফর […]

» Read more
1 … 6 7 8 9 10 … 28