ফেসবুক খুলে দিতে আইনি নোটিশ

নিজস্ব সংবাদদাতা: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর উকিল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী কুমার দেবুল দে। অন্যথায় হাইকোর্টে রিট মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। বুধবার বিকেলে ওই আইনজীবী নিজেই উকিল নোটিশটি ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পৌঁছে দেন। নিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ অন্যসব সামাজিক […]

» Read more

কুবিতে আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্রের ১০০ বছর পূর্তি উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘সাইন্স ক্লাবের’ আয়োজনে আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্রের ১০০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভনের সামনে থেকে শুরু করে মূল ফটক হয়ে গুরুত্ত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ যোগদেন বিভিন্ন বিভাগের শিক্ষক সহ শিক্ষার্থীরা। র‌্যালিতে উপস্থিত […]

» Read more

কুড়িগ্রামে ডিসি-ডিএম পর্যায়ের বৈঠক শুরু

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ২দিনব্যাপি বাংলাদেশ-ভারতের ডিসি (জেলা প্রশাসক)-ডিএম (ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট) পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টায় দ্বি-পাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নেতৃত্বে অংশ নিয়েছেন পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের […]

» Read more

নাটোরে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি: নাটোরে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতরাত ১২ টার দিকে শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের তেরো-রশিয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুল লতিফ ও শিবগঞ্জের আয়নাল আলীর ছেলে জাহাঙ্গীর আলম। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) […]

» Read more

পবিপ্রবিতে এমবিএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পিং সেশনে ইভেনিং এমবিএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৫ নভেম্বর ( বুধবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়। আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২ রা জানুয়ারী সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় বিজনেস অনুষদ ভবনে অনুষ্ঠিত হবে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন […]

» Read more

কুবিতে বাংলা বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘কাটুক মোদের জীবন মরনে সেতুবন্ধনী দিন’ এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের নবীণ বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি ড. জি এম মনিরুজ্জামানের সেভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ, বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও ইংরেজি […]

» Read more

বশেমুরবিপ্রবিতে সংঘর্ষ, শিক্ষাকার্যক্রম স্থগিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: অন্ত: দন্দ্বকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে বহিরাগতদের হামলায় বশেমুরবিপ্রবিতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে । আহত শিক্ষার্থীর নাম মাহাদী হাসান লালন । সে বশেমুরবিপ্রবির গনিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, শিক্ষার্থীদের একটি গ্রুপের ইন্ধনে বহিরাগতরা ওই শিক্ষার্থীর উপর হামলা করে। বেলা ১১.৩০ টায় আহত শিক্ষার্থী […]

» Read more

ধর্ষণ মামলায় পরিমলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: ছাত্রী ধর্ষণের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেউদ্দিন আহম্মেদের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১০ নভেম্বর উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত। মামলায় মোট ৩৭ সাক্ষীর মধ্যে ২৮ জন বিভিন্ন সময়ে […]

» Read more

বেরোবি শিক্ষার্থীদের প্রতিক্ষার হল জীবন

সজীব হোসেইন, রংপুর: নেই কোন বিনোদনের ব্যবস্থা, রিডিং রুম, জিমনেশিয়াম, উন্নত খাবার ব্যবস্থাপনা। তাতে কি হয়েছে? এটা বিশ্ববিদ্যালয়ের হল জীবন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল মানে হলো একেকটি বিরাট পরিবার, যেখানে সবাই সবার সুখ-দুঃখ, আনন্দ-বেদনার অংশীদার। ব্যতিক্রম নয় উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হল গুলো। জানাচ্ছেন সজীব হোসেইন বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সপ্তম বছরের শেষ দিকে চালু […]

» Read more

অমিতাভের ৭৫ শতাংশ লিভার নষ্ট

বিনোদন প্রতিবেদক: অমিতাভের লিভারের ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে। এখন বাকি ২৫ শতাংশ দিয়েই বেঁচে আছেন তিনি। এই তথ্য জানিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেই। প্রাণঘাতী হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হয়ে তার লিভারের এখন এই অবস্থা। রোগটি নিয়ে সচেতনতা গড়ে তুলতে একটি মিডিয়া ক্যাম্পেইনে জীবনের এই গোপন কথা জানিয়ে দিলেন তিনি। ‘কুলি’ সিনেমার শুটিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিলেন অমিতাভ। মৃত্যুর সঙ্গে […]

» Read more
1 … 5 6 7 8 9 … 28