বাকৃবিতে দুইদিন ব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (বাউপিএস) এর উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি কনটেস্ট এর দুই দিন ব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে। বৃহ:পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামীকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত। জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (বাউপিএস) এর উদ্যোগে আয়োজিত ঐ ফটোগ্রাফি কনটেস্টে বাংলাদেশ কৃষি […]

» Read more

সাঁতার কাটতে নেমে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

সিলেট সবাদদাতা: সিলেটের পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে সাঁতার কাটতে নেমে মশিউর রহমান সিয়াম (২৩) ও সাইদ নাসিফ (২৪) নামে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিছানাকান্দির মূল পর্যটন স্পট এলাকায় (জিরো পয়েন্ট) এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর শেখপাড়ার মাহবুবুর রহমানের ছেলে মশিউর রহমান সিয়াম (২৩) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার নুরুল ইসলামের ছেলে সাইদ […]

» Read more

সর্বকালের সেরা টি২০ একাদশ তালিকায় সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। ক্রিকেট দুনিয়ার বড় আসরগুলোতে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন তিনি। সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। জাতীয় দলেও কম যান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। অলরাউন্ড পারফর্ম করার সুবাদে বিশ্বসেরা অলরাউন্ডার তকমাটা নিজের দখলে নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন এখন সাকিব। ৫৪টি […]

» Read more

সাদুল্যাপুরে কোচিং পরিচালকের ‘রহস্যজনক’ মৃত্যু

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: জেলার সাদুল্যাপুর উপজেলা শহরের কামারপাড়ার শ্রী রিপন সরকার (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়ার পথে বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। রিপন সরকার সাদুল্যাপুর উপজেলা শহরতলীর কামারপাড়া (হিন্দুপাড়া) এলাকার মৃত্যু জোগেশ চন্দ্র সরকারের ছেলে। রিপন সরকার বাড়ির সামনে অবস্থিত ‘টুইনক্লাল কোর্চিং’ সেন্টারের পরিচালক। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে […]

» Read more

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে মত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ মকবুল হোসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত সুবিধা ও অনুষদ পরিচিতিসহ সার্বিক কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন কৃষি অনুষদের সহকারি অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। […]

» Read more

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৬৬ পরিবারের মধ্যে জরুরী ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরাতন ফুলছড়ি এলাকায় বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৪ হাজার টাকা ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি নিজ হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ […]

» Read more

শাহজালাল কলেজের ১৩ শিক্ষকের আত্মহত্যার ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয়করণের পরও চাকরি স্থায়ী না হওয়ায় আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজালাল কলেজের ১৩ জন শিক্ষক। বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের বাংলা বিভাগের প্রভাষক মমতাজ বেগম বলেন, কলেজ কমিটির একটি অংশের ঘুষ ও দুর্নীতির কারণে তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। […]

» Read more

সিরিয়া বিষয়ে যৌথ কর্মকৌশলে যাচ্ছে তুরস্ক-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া বিষয়ে যৌথ কর্মকৌশলে যাচ্ছে তুরস্ক ও রাশিয়া। তারা সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে যৌথ কর্মপদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত চোবুসোগলু বুধবার (১০ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (০৯ আগস্ট) রাশিয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সফররত তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগানের বৈঠকের পর তিনি এ কথা জানালেন। […]

» Read more

বন্দর গুলোতে ৩ নম্বর সংকেত, ৩-৪ ফুট জোয়ারের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: খুলনা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো […]

» Read more

ব্রাজিলের বাঁচা-মরার লড়াই

খেলাধুলা ডেস্ক: পাঁচবার বিশ্বকাপ, আটবার কোপা আমেরিকা, চারবার কনফেডারেশন কাপ ও পাঁচবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। কিন্তু কখনোই অলিম্পিক ফুটবলে সোনা জেতা হয়নি সেলেসাওদের। ১৯৫২ সাল থেকে অলিম্পিক ফুটবলে অংশ নেওয়া ব্রাজিল প্রতিবারই হতাশা সঙ্গী করে ফিরেছে। ব্রাজিলের দীর্ঘ এই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ হয়ে এসেছে এবারের রিও অলিম্পিক। কিন্তু গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইরাকের সঙ্গে গোলশূন্য […]

» Read more
1 … 17 18 19 20 21 … 28