সাঁতার কাটতে নেমে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু
সিলেট সবাদদাতা:
সিলেটের পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে সাঁতার কাটতে নেমে মশিউর রহমান সিয়াম (২৩) ও সাইদ নাসিফ (২৪) নামে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিছানাকান্দির মূল পর্যটন স্পট এলাকায় (জিরো পয়েন্ট) এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর শেখপাড়ার মাহবুবুর রহমানের ছেলে মশিউর রহমান সিয়াম (২৩) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার নুরুল ইসলামের ছেলে সাইদ নকিব (২৪)। এরা উভয়ই বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

