ঢাকা-সিলেট চার লেন মহাসড়ক প্রকল্পের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কাঁচপুর থেকে সিলেটের তামাবিল পর্যন্ত চার লেনবিশিষ্ট মহাসড়ক নির্মাণের চুক্তি সই হয়েছে। রোববার রাজধানীর হোটেল র‌্যাডিসনে বাংলাদেশ ও চীনা প্রতিনিধি দলের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। এতে যৌথভাবে স্বাক্ষর করেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন ও অতিরিক্ত প্রকৌশলী ইবনে আলম হাসান এবং চীন সরকারের অনুমোদিত চায়না হারবার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সভাপতি তাং শিয়াওলিং। অনুষ্ঠানে জানানো […]

» Read more

ময়মনসিংহের ভালুকায় কুমির সাম্রাজ্য (ভিডিও)

ময়মনসিংহ প্রতিনিধি: ভালুকার হাতিবের গ্রাম এখন কুমির বিপ্লবের গ্রাম। এই গ্রামে কুমিরের চাষ হচ্ছে। আর সেই কুমিরের মাংস, চামড়া, দাঁত, হাড় ইত্যাদি বিদেশে রপ্তানি করে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। ভালুকা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে শালবনের ভিতর উথুরা ইউনিয়নের হাতিবের গ্রাম। এখানেই গড়ে তোলা হয়েছে কুমিরের বিরাট খামার। এ প্রকল্পের উদ্যোক্তা ‘রেপটাইলস ফার্ম লিমিটেড’। খামারের […]

» Read more

ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো ‘বাঁধন’

বিনোদন ডেস্ক: শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো সেই এক নাম, ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি-এর প্রথম হিরো বাঁধন। এবার বিজয়ী তিনিই। সাভারের এই বাঁধন কুমার সাহা অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন। আর প্রথম রানার আপ হয়েছেন কিশোরগঞ্জের শাহরিয়ার হাসান পুষন এবং দ্বিতীয় রানার আপ সেই কিশোরগঞ্জেরই তন্ময় ঘোষ। […]

» Read more

অবশেষে একাদশে জায়গা পাচ্ছেন নাসির

ক্রিড়া প্রতিবেদক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে হেরে যাওয়ার কারণে সারা দেশেই ঝড় উঠেছে, কেন দলে রেখেও বসিয়ে রাখা হচ্ছে নাসির হোসেনকে। ফিনিশার যার নাম, তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না খেলাটা ফিনিশ করে আসতে। চারদিক থেকে যখন দাবি উঠছে মোশাররফ রুবেল কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে নাসিরকে খেলানোর জন্য। কিন্তু জনমত যাচাই করে তো আর খেলোয়াড় নির্বাচন […]

» Read more

ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে চালু হবে বুলেট ট্রেন

কুমিল্লা প্রতিনিধি: রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার রেলের উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলা রেলপথের আওতায় আনা। এছাড়াও ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে দ্রুত গতির বুলেট ট্রেন চালু করা হবে। মন্ত্রী শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আমানগন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো […]

» Read more

পাকিস্তান সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস নিয়ে উত্তেজনার মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিল ভারত। ২০১৮ সালের ডিসেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ থাকবে ভারত-পাকিস্তান সীমান্তপথ। এ জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে ভারতের কেন্দ্রীয় সরকার। ডন অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে। এদিকে যুদ্ধাবস্থার কারণে সীমান্ত রাজ্য পাঞ্জাবের সীমান্তাঞ্চল থেকে সরিয়ে নেওয়া লোকজনকে শিগগির ঘরে ফেরার অনুমতি […]

» Read more

চিত্রনায়ক জসিমের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন প্রতিবেদক: ঢাকাই ছবিতে তার আগমন ঘটেছিলো খলনায়ক হিসেবে। কিন্তু সময়ের পরিক্রমায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে। বিশেষ করে অ্যাকশন নায়ক হিসেবে আমাদের চলচ্চিত্রে আজও তিনি কিংবদন্তি হয়ে আছেন। বলছি প্রয়াত চিত্রনায়ক জসিমের কথা। এই নন্দিত অভিনেতার আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি আর না ফেরার দেশে পাড়ি জমান। তার […]

» Read more

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক আটক

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় মফিজুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক মফিজুল ইসলাম উপজেলার হাপানিয়া (শিয়ালমারি) গ্রামের নজরুল ইসলামের ছেলে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, প্রধানমন্ত্রী কে নিয়ে ওই যুবক ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বেলা ১২ টায় থানার উপ-পরিদর্শক (এসআই) […]

» Read more

সঠিক নিয়মে পেঁপে চাষ পদ্ধতি (ভিডিও)

কৃষি ডেস্ক: পেঁপে একটি অতিপরিচিত সুসাধু ফল। পেঁপে গাছ লম্বা বো‍টাঁযুক্ত ছত্রাকার পাতা বেশ বড় হয় এবং সর্পিল আকারে কান্ডের উপরি অংশে সজ্জিত থাকে। পেঁপে গাছ লম্বায় প্রায় তিন থেকে সাত ফুট হয়। প্রায় কমবেশি সারা বছরেই ফুল ও ফল হয়। পেঁপের কাচাঁ ফল দেখতে সবুজ, পাকা ফল হলুদ বা পীত বর্ণের। পেঁপে ভিটামিন এ সমৃদ্ধ ফল । কাঁচা পেঁপেতে […]

» Read more

১০০ কোটির মানহানি মামলা করলেন সালমান খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খান বেশ কয়েকটি মামলায় জড়িয়েছেন। এবার একটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করলেন এ অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান বম্বে হাইকোর্টে গত আগস্টে মামলাটি করেছেন। এ অভিনেতা আদালতে অভিযোগ করেছেন- তার কৃষ্ণসার হরিণ হত্যা মামলার ঘটনা একটি চ্যানেল মিথ্যাভাবে বানিয়ে চ্যানেলে প্রচারের চেষ্টা করছে। সালমান আদালতে আবেদন করেছেন চ্যানেলটি […]

» Read more
1 … 23 24 25 26 27 … 32