লাভজনক খরগোশ পালন পদ্ধতি ও আয়-ব্যয় (ভিডিও)

ফিচার ডেস্ক: শান্ত প্রাণী খরগোশ। পালন করা যায় খুব সহজেই। বাড়ির পরিত্যক্ত স্থানেই গড়ে তোলা যায় খরগোশের খামার। দুই পদ্ধতিতে খরগোশ পালন করা যায়। একটি খাঁচায়, অন্যটি খোলা স্থানে। খাঁচাপদ্ধতি সবচেয়ে ভালো। প্রথমে ২০টি খরগোশ নিয়ে শুরু করতে পারেন। ২০টি খরগোশের জন্য তিনটি কাঠের ফ্রেম বা খাঁচা তৈরি করতে হবে। কাঠ দিয়ে তৈরি করতে পারেন খাঁচা। ছাদ জিআই তারের নেট […]

» Read more

নিউইয়র্কের রাস্তায় আজান ও কোরআন তেলাওয়াত; অবাহ পথচারীরা

ধর্ম ডেস্ক: কয়েকজন মুসলিম যুবক পথচারী ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার জন্য নিউইয়র্কের রাস্তায় আজান দিয়েছেন ও কোরআন তেলাওয়াত করেছেন। জনবহুল এলাকায় পথচারীদের মাঝে আজান ও কোরআন তেলাওয়াত করে তাদের প্রতিক্রিয়া ভিডিও ধারণ করে ওই যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাস্তায় আজান ও কোরআন তেলাওয়াত শুনে অধিকাংশ পথচারীদের প্রতিক্রিয়া বেশ চমৎকার। তারা কোরআন তেলাওয়াত শুনতে […]

» Read more

আরও একটি রেকর্ড গড়লো মেসি

স্পোর্টস ডেস্ক: ইনজুরিতে থেকে ফিরেই স্বরূপে মেসি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও সতীর্থদের সঙ্গে নিজের প্রথম ম্যাচেই মানিয়ে নিতে কোনো সময় লাগেনি তার। আর বার্সার জার্সিতে খেলতে নেমেই দারুণ এক গোলে আরও একটি ভিন্ন রেকর্ডের জন্ম দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ড আগেই ভেঙ্গেছেন মেসি। এবার অ্যাথলেটিকো বিলবাওয়ের কিংবদন্তি ফুটবলার তেলমো জারাকে আরও একবার পিছনে ফেলেছেন তিনি। ১৭৯ […]

» Read more

ময়মনসিংহে মৎস্য চাষে নীরব বিপ্লব (ভিডিও)

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার পুলিয়ামারী গ্রামের হাজী তাহের উদ্দিনের ছেলে নুরুল হক ১৯৯০ সালে সুদে ৩০ হাজার টাকা এবং ৩ একর জমি লিজ নিয়ে যাত্রা শুরু করেন। তার ব্রহ্মপুত্র হ্যাচারিতে প্রথমে রুই মাছের রেনু উৎপাদন করা হতো। ১৯৯৮ সালে দেশি শিং-মাগুর মাছের রেনু উৎপাদন শুরু করেন। এরপর নুরুল হক থাই কৈ মাছের পোনা উৎপাদনের চেষ্টা করেন এবং ২০০৩ সালে […]

» Read more

মিয়ানমারে ফেরি ডুবে কমপক্ষে ৩২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম মিয়ানমারের একটি নদীতে একটি ফেরি ডুবে কমপক্ষে ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার এক উদ্ধারকারী কর্মকর্তার বরাতে এ সংবাদ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানিয়েছে, শনিবার হোমিলিন থেকে মনিওয়া যাওয়ার পথে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ফেরিটি ডুবে যায়। ফেরির যাত্রীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। স্থানীয় ত্রাণ সহায়তা বিভাগের প্রধান সা উলি ফ্রাঙ্ক বলেন, চিগুইন […]

» Read more

কুড়িগ্রামে বেতন-ভাতা ই-পেমেন্টের মাধ্যমে প্রদান কর্মসূচীর উদ্বোধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে স্বপ্ন প্রকল্পের স্বপ্নকর্মীদের বেতন-ভাতা ই-পেমেন্টের মাধ্যমে প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ এর যুগ্মসচিব ও স্বপ্ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক রওশন আরা বেগম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান, ইউএনডিপির ঢাকা প্রতিনিধি ডানিয়েল ইয়েন টেললী, রাজারহাট উপজেলা চেয়ারম্যান আবুল […]

» Read more

ব্রাজিলে বোয়া ভিস্তারের একটি কারাগারে দাঙ্গায় ২৫ কয়েদি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে রোববার বিবাদমান দুটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ কয়েদি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার একটি কারাগারে ভয়াবহ ওই সংঘর্ষে ২৫ কয়েদি নিহত হয়েছে। এর মধ্যে সাতজনের শিরচ্ছেদ ও ছয়জনকে পুড়িয়ে মারা হয়েছে।

» Read more

ঝিনাইদহে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলো রিয়া খাতুন (১০), তার ছোট বোন নীরব খাতুন রিমা (৮) এবং তাদের চাচাতো ভাই মুরাদ (১৩)। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার মামুনশিয়া গ্রামের মাঠপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রিয়া ও রিমা মামুনশিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে এবং মুরাদ তারই ভাই ননি মিয়ার ছেলে। খবর […]

» Read more

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত

গাইবান্ধা প্রতিনিধি: রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় রায়হান আলী (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। পলাশবাড়ী উপজেলার কোমরপুর বাজার এলাকায় সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। রায়হান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে। রায়হান আলী একজন মটর পরিবহন শ্রমিক ছিলেন। এদিকে, এ ঘটনার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথা মোড়ের মায়ামনি হোটেলের […]

» Read more

জমিতে কীটনাশক ছিটাবে মাহমুদের ড্রোন

খুলনা প্রতিনিধি: দৃশ্যটা একবার কল্পনা করুন তো, খুলনার প্রত্যন্ত অঞ্চলে এক কৃষকের জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক ছিটানো হচ্ছে! ভাবা যায়? প্রাথমিকভাবে এই ‘কল্পনা’কে বাস্তবে রূপ দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর-পড়ুয়া ছাত্র, কাজী মাহমুদ হাসান। সম্প্রতি ড্রোনটির সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এটি কাজ শেষে নিজের স্থানে ফিরেও আসে। […]

» Read more
1 2