কুড়িগ্রামে বেতন-ভাতা ই-পেমেন্টের মাধ্যমে প্রদান কর্মসূচীর উদ্বোধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে স্বপ্ন প্রকল্পের স্বপ্নকর্মীদের বেতন-ভাতা ই-পেমেন্টের মাধ্যমে প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ এর যুগ্মসচিব ও স্বপ্ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক রওশন আরা বেগম।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান, ইউএনডিপির ঢাকা প্রতিনিধি ডানিয়েল ইয়েন টেললী, রাজারহাট উপজেলা চেয়ারম্যান আবুল হাশেম, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহিদুজ্জামান ইউএনডিপি স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক আহমাদুল কবির আকন, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাফর হোসেন, রংপুর বিভাগীয় পোষ্ট অফিস সুপার মোঃ রশিদুর রহমান, ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরজামান হক বুলু, স্বপ্ন কর্মী বিজলী খাতুন, আয়শা বেগম প্রমূখ। পরে ই-সেবার সুবিধার জন্য স্বপ্ন কর্মীদের মাঝে মোবাইল সেট বিতরন করা হয়।

বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র অর্থায়নে ইএসডিও ব্যবস্থাপনায় স্বপ্ন প্রকল্পের মাধ্যমে জেলার ৯ উপজেলায় ৭২ ইউনিয়নে ২ হাজার ৫শ ৯২জন হতদরিদ্র এবং বিধবা মহিলার কর্মসংস্থান হয়েছে। এসব মহিলা প্রতিদিন ২শ টাকা হারে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে। এ কর্মসূচীর মাধ্যমে তারা নিজেদের মজুরীর টাকা বিকাশ, ই-পোষ্ট ও ব্যাংক এশিয়ার মাধ্যমে উত্তোলন করতে পারবে।

প্রথম পর্যায়ে ৩শ ২৪ জন স্বপ্নকর্মী ই-সেবা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সকলকে এ সুবিধার আওতায় আনা হবে।

  •  
  •  
  •  
  •