নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষর জালিয়াতি করে নিজে নিয়োগ নেয়া, স্কুলে শাখা খুলে দুইজন শিক্ষক নিয়োগ দিয়ে ১৩ লাখ টাকা বাণিজ্য করাসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেছেন ভুক্তভূগিরা। বিষয় গুলো তদন্ত করে প্রমাণিত হওয়ার পর প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দেয়ার পরেও তিনি নিজের পদে এখনও বহাল তবিয়তে রয়েছেন। অপরদিকে সাড়ে ছয় […]

» Read more

রাবি শিক্ষক জলির মৃত্যু; সহকর্মী আতিকুর সাময়িক বহিষ্কার, সাবেক স্বামীর বিরুদ্ধে তদন্ত কমিটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়েরম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের অস্বাভাবিক মৃৃত্যুর ঘটনায় সহকর্মী আতিকুর রহমান রাজাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ৪৬৯ তম সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সাবেক স্বামী তানভীর আহমেদের বিরুদ্ধে আকতার জাহানের ওপর নির্যাতনসহ গণমাধ্যমে ওঠা নানা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন […]

» Read more

নওগাঁয় সদর থানায় ওপেন হাউজ ডের মত বিনিময় সভা উনষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁয় সদর মডেল থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিজিটাল এ্যাওর্য়াড প্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। নওগাঁ সদর মডেল থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজন করেন। মঙ্গলবার সকালে নওগাঁ সদর মডেল থানার হল রুমে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) […]

» Read more

দিনাজপুরে অসম বিবাহ : ৭৫ বছরের বর,২০ বছরের কনে

দিনাজপুর প্রতিনিধি: আসলে বিয়ে করতে বয়স যে প্রতিবন্ধকতা নয়, সেকথা আবারো প্রমান করলেন ৭৫ বছর বয়সি দিনাজপুরের হিলি- হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি আকরাম হোসেন মন্ডল। দীর্ঘ সময় পাড়ি দিয়ে শেষ বয়সে এসে তিনি আবারও বিয়ে করলেন ২০ বছর বয়সী এক তরুনীকে। এটি তার দ্বিতীয় বিয়ে। হিলি’র রাজধানীমোড় এলাকার গোলাম মোস্তফা’র ২০ বছর বয়সী মেয়ে দিপি আকতার এর […]

» Read more

দিনাজপুর থেকে চলবে লাল সবুজ কোচ ট্রেন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-পার্বতীপুর-ঢাকার মধ্যে আগামী ২০১৭ সালের প্রথম দিন থেকে চলাচল শুরু করবে ইন্দোনেশিয়া হ’তে নতুন আমদানীকৃত লাল সবুজ কোচ ট্রেন। এটিই হবে আন্তঃনগর একতা এক্সপ্রেস ও দ্রুতযান ট্রেন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমযোন সূত্র জানায়, পশ্চিমযোনের সর্বাধিক গুরুত্বপূর্ন এ আন্তঃনগর ট্রেন দু’টি গত ২ সেপ্টেম্বর থেকে মিটার গেজের পরিবর্তে ব্রডগেজ রেলপথে চলাচল করছে। আন্তঃনগর একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস উভয় ট্রেন […]

» Read more

ফিচারে গণ বিশ্ববিদ্যালয়

মোঃ রিফাত মেহেদী, গণবি প্রতিনিধিঃ বুধবার(৩০ নভেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(গবিসাস)-এর আয়োজনে প্রথমবারের মত আয়োজিত হল ফিচার প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও অন্যান্য শিক্ষার্থীদের লেখা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত ফিচার নিয়ে আয়োজিত হয় এ অনুষ্ঠান। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন কাপড়ের ফিতা কেটে প্রদর্শনীটির উদ্বোধন করেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক মীরমুর্তজা আলী, সহ-রেজিস্ট্রার আবু মোহাম্মদ […]

» Read more

পানি সংকট :সাড়ে ৬ লাখ লোকের খাবার পানি নেই মাসুলে

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে সাড়ে ৬ লাখ মানুষের খাবার পানি নেই। ইরাকি বাহিনী ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের মধ্যে যুদ্ধে পানি সরবারের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এ বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র পানি সংকটে খাদ্য গ্রহণে চরম বিপর্যয়ের মুখে পড়েছে মসুলের ৪০ শতাংশ মানুষ। মসুলের নিনেভেহ প্রাদেশিক পরিষদের সদস্য হুসাম আল-আবার জানিয়েছেন, ‘আমরা মানবিক দুর্যোগে মধ্যে আছি।’ তিনি জানান, মসুল শহরের […]

» Read more

ইরান পরমাণু চুক্তি : ট্রাম্পকে হুঁশিয়ার করলেন সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করলে তা ‘বিপর্যয়কর ও বোকামি’ হবে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিআইএ প্রধান জন ব্রেনান ট্রাম্পকে হুঁশিয়ার করে পরামর্শ দিয়েছেন, রাশিয়ার প্রতিশ্রুতগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। সিরিয়ায় রাশিয়ার কারণে অনেক ভোগান্তি হচ্ছে। চার বছর সিআইএ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন […]

» Read more

রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত দেবে না : বিপাকে বাংলাদেশ

আথনিতী ডেস্ক : ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) জানিয়ে দিয়েছে, রিজার্ভের চুরি যাওয়া বাকি অর্থ ফেরত দেবে না তারা। রিজার্ভ থেকে অর্থ চুরি যাওয়ার জন্য তারা বাংলাদেশ ব্যাংকের অবহেলাকে দায়ী করেছে। এ ক্ষেত্রে তাদের আর কিছুই করার নেই বলে এক বিবৃতিতে আরসিবিসি দাবি করেছে। এ নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণে ফিলিপাইনের সিনেটের কাছে নতুন […]

» Read more

হকি দলকে সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়

খেলাধুলা ডেস্ক: এএইচএফ কাপের পঞ্চম আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা জিতেছে বাংলাদেশ হকি দল। সোমবার তারা দেশে ফিরেছে। আগামীকাল বুধবার এএইচএফ কাপ জয়ী হকি দলকে সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। আজ মঙ্গলবার এক ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত সভাকক্ষে বাংলাদেশ হকি […]

» Read more
1 2 3 … 27