তিনটি তালা ও একটি বৃত্তের গল্প

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জন্ম, বিয়ে ও মৃত্যু এ প্রধান তিনটি বিষয়কে ঘিরে আবর্তিত হয় জগৎ সংসার। পৃথিবীতে বিচরণ করতে এসে সংসার, ধর্ম, কর্মজীবন, সুখ-দুঃখ, টানা পোড়নের নানা কাহিনী চলতে থাকে। এখানে কেউবা বন্ধু আবার কেউ ভালোবাসার মানুষ। সন্দেহ, বন্ধুত্ব, ভালোবাসার আবর্তে কটে যায় সারাটি জীবন। এটি চলতে থাকে বৃত্তের মত করে। এমন একটি গল্পকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে […]

» Read more

এশিয়া কাপ খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে নারী ক্রিকেট দল

ক্রিড়া প্রতিবেদক: আগামী শনিবার থাইল্যান্ডে পর্দা উঠছে নারীদের এশিয়া কাপের এবারের আসরের। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রুমানা আহমেদ। বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করা বাকি দলগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক থাইল্যান্ড। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৮ নভেম্বর […]

» Read more

পুলিশকে ধন্যবাদ জানালেন ডাচ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: চুরি হওয়া হাতব্যাগ ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুয়েলিনারি। দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান। ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), কূটনৈতিক পুলিশ, বাংলাদেশ সরকার, কাউন্টার ফটো এবং তাদের বন্ধুরাসহ যারা গত দুই দিন চুরির ঘটনায় সমবেদনা জানিয়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার টিমওয়ার্কে […]

» Read more

চ্যাম্পিয়ন্স লিগে পুরো শক্তি নিয়ে মাঠে নামছে বার্সা

খেলাধুলা ডেস্ক : স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে শেষ ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের ওই ম্যাচ ড্রয়ে কাতালানদের পয়েন্টে ভাগ বসিয়েছিল মালাগা। তবে চ্যাম্পিয়ন্স লিগে আজ পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে বার্সেলোনা। সেল্টিক পার্কে আজ সেল্টিকের বিপক্ষে খেলবে ব্লুগ্রেনারা। আগে থেকেই দলে ছিলেন নেইমার। আজ তাদের সঙ্গে যোগ দিচ্ছেন বার্সেলোনা শিবিরের […]

» Read more

সিরিয়ার সরকারপন্থি সেনাবাহিনীর নতুন কমান্ডো বাহিনী গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :  নতুন কমান্ডো বাহিনীর গঠনের ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকারপন্থি সেনাবাহিনী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ে কমান্ডো বাহিনীতে অংশ নিতে আগ্রহী স্বেচ্ছাসেবী যোদ্ধাদের এতে যোগ দিতে আহ্বান করা হয়েছে। আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সিরিয়ার সামরিক বাহিনী ‘ফিফথ কর্পস’ নতুন কমান্ডো বাহিনী গঠনের ঘোষণা দেয়। তবে এটি নিশ্চিত করা হয়নি, তাদের কোথায় মোতায়েন করা হবে। […]

» Read more

কর্মরত শ্রমিক মারা গেলে ৫ লাখ টাকা : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে তার পরিবার ৫ লাখ টাকা পাবে। এটি জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। বুধবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে নারী শ্রমিক সম্মেলনে তিনি এসব কথা জানান। ‘২০২০ সালের মধ্যে সব কর্মস্থল ও ট্রেড ইউনিয়নে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত কর, নারী শ্রমিকের কণ্ঠের অঙ্গীকার, চাই সমতা […]

» Read more

দিনাজপুরে নকল ওষুধ তৈরী’র মহাগুরু স্বাধীন আবারও স্বস্ত্রীক ধরা খেয়েছে

দিনাজপুর প্রতিনিধি: আবারও স্বস্ত্রীক ধরা খেয়েছে দিনাজপুরের কৃখ্যাত নকল ওষুধ তৈরী’র মহাগুরু সাদেকুল ইসলাম স্বাধীন (৪৫)। তার স্ত্রী মাহফুজা বেগমকে ৫ হাজার টাকা অর্থদন্ড করে ছেড়ে দিলেও এবার স্বাধীনকে দেড় বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার সন্ধে সাড়ে ৬ টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আশরাফ এবং কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আসলাম মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত […]

» Read more

ঝিনাইদহে হত্যা মামলার আসামীকে গ্রেফতারের পর টাকা না পেয়ে নির্যাতন !

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় এক হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। শৈলকুপার তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল সাইফুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতারের পর পিটিয়েছে বলে আসামীর ছেলে সবুজ অভিযোগ করেছেন। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দিগনগর ইউনিয়নের অচিন্তপুর গ্রাম থেকে হত্যার মামলার পলাতক আসামী সাইফুলকে গ্রেফতার করে তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল। সবুজের ভাষ্যমতে মার বাঁচাতে […]

» Read more

নওগাঁয় ১টি বিদেশি পিস্তল ১টি মাগজিন ও ৫রাউন্ড তাজা গুলিসহ আটক ০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ১টি বিদেশি পিস্তল ১টি মাগজিন ও ৫রাউন্ড তাজা গুলিসহ ১জনকে গ্রেপ্তার করেছ মান্দা সার্কলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক খান এর নেতৃত্বে আভিযান পরিচালনা করে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি-নিয়ামতপুর রাস্তার মাস্তানের মোড় থেকে আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা উপজেলার কালিকাপুর গ্রামর ছাইফুল ইসলামের ছেলে আতাউর রহমান(২১) কে ১টি বিদেশি পিস্তল(ইউএসএ) ১টি […]

» Read more

ঝিনাইদহে সবজির মৌসুমেও সবজিতে আগুন : দ্বিগুন দামে ক্রেতারা হতাশ !

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের বাজারগুলোতে বিভিন্ন ধরনের সবজি আসলেও দামে দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় ক্রেতারা হতাশ হয়ে পড়েছে। হঠাৎ করে সবজির দাম বাড়ায় কাঁচাবাজারে ক্রেতাদের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। ঝিনাইদহের ছয় থানার বিভিন্ন হাটবাজারগুলো সরেজমিনে ঘুরে দেখা গেছে, আগাম সবজির দাম যেন একেবারে আকাশ ছোঁয়া। ঝিনাইদহ জেলা সদরের সবজি বাজার গুলোতেও আগুন, অনেকেই আবার প্রয়োজনের তাগিতে বাধ্য হয়ে বেশি দরেই সবজি […]

» Read more
1 2