ঝিনাইদহ কালিগঞ্জে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষি পাঠাগারের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালিগঞ্জে কৃষি প্রযুক্তি দ্রুত ও কার্যকরভাবে সম্প্রসারণের লক্ষ্যে দৌলতপুর গ্রামে কৃষি পাঠাগার উদ্ধোধন করা হয়েছে । কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পরিচালক চন্ডি দাস কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি কর্মকর্তা আকরামুল হক। অনুষ্ঠানে কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে তাদের মাঝে বই ও আলমিরা বিতরণ করা হয়।

» Read more

সাকিবের মেয়ে আলায়নার জন্মদিনে তারকার মেলা

বিনোদন ডেস্ক: ২০১৫ সালের ৯ নভেম্বরই সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছিল তাদের প্রথম কন্যা সন্তান আলায়না হাসান অউব্রে। দেখতে দেখতেই সেই সাকিব কন্যার ১ বছর হয়ে গেল। তার এই জন্মদিনের আনন্দ ক্ষনে সাকিব দম্পতি আয়োজন করেছিলেন ঘরোয়া এক অনুষ্ঠানের। সেই সন্ধ্যায় কেক কাটার অনুষ্ঠানে দেশের নামকরা সব খেলোয়ার থেকে শুরু করে যেন তারকার এক […]

» Read more

চা চাষ বাড়ছে বৃহত্তর দিনাজপুরে

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ কয়েক বছর আগেও দিনাজপুর,ঠাকুরগাঁও, নীলফামারীর কোথাও চা বাগানের অস্তিত্ব ছিল না। গত দশকের মাঝামাঝি সময়ে প্রথম পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের পাহাড়ি অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে দিনাজপুরের বীরগঞ্জের সমতল অঞ্চলও। এসব চা বাগান থেকে স্থানীয় উদ্যোক্তারা সাফল্য পাওয়ায় ওই অঞ্চলজুড়ে চা আবাদের আগ্রহ বেড়েছে। দেশের উত্তরাঞ্চলের এসব জেলার আবহাওয়া চা […]

» Read more

একজন সমিরের পা সংযোজনের স্বপ্ন

দিনাজপুর প্রতিনিধি: মো.সমির উদ্দীন।পা হারিয়ে ফেলার চেয়ে বরং একেবারেই না পাওয়ার বেদনাটা তার বেশী। হয়তো তাই, বিজয় দোর গোড়ায় এসেও অজানা আশংকায় অস্থির সমির। একই কারণে কষ্টটা বেড়ে গেছে তার ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ভুরনিয়া দিহট গ্রামের বাড়ি তার। গ্রাামের দরিদ্র পরিবারের সন্তান সমির যেন গোবরে পদ্মফুল। সেই শিশুকাল থেকে দিনভর শ্রম খেটে পরিবারকে সহায়তাদানের চেষ্টা করেছে। বর্তমানে সে দিনাজপুর আদর্শ […]

» Read more

কুড়িগ্রামে অপহৃত শিশু আল আমিন সিরাজগঞ্জের কামারখন্দ থেকে উদ্ধার

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের মিস্ত্রী পাড়ার বিশিষ্ট ব্যবসায়ীর শিশু সন্তান আল আমিন অপহরনের ১৬ ঘন্টা পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় কামারখন্দ উপজেলার চৌবাড়ী বাজারের একটি দোকানের সামন থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত শিশু আল আমিনের পিতা আতাউল করিম স্বপন জানান, পুলিশি চাপের মুখে অপহরনকারীরা আমার গ্রামের বাড়ী […]

» Read more

দিনাজপুরে হচ্ছে বাণিজ্যিকভাবে কুঁচিয়ার চাষ

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে এখন বাণিজ্যিকভাবে কুঁচিয়ার চাষ হচ্ছে। বিরামপুর উপজেলায় পাঁচটি গ্রামে সরকারিভাবে এ্যাকোয়া কালচার (বদ্ধ পানিতে চাষ) কুঁচিয়ার প্রদর্শনী খামার হাতে নিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। মানবদেহের বিভিন্ন রোগ নিরাময়কারী, অধিক আমিষ ও পুষ্টিগুণ সমৃদ্ধ কুঁচিয়ার প্রদর্শনী খামার এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় এই কুঁচিয়া চাষের প্রতি অনেকে আগ্রহী হয়ে উঠেছে। স্থানীয় […]

» Read more

আয়কর মেলায় রাজস্ব আদায় ২ হাজার ১২৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর আয়কর মেলা থেকে রেকর্ড ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা রাজস্ব আহরিত হয়েছে। গত বছর মেলা থেকে রাজস্ব আয় হয়েছিল ২ হাজার ৩৫ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৮১৮ টাকা। যা গত আয়কর মেলার চেয়ে ৯৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার ৯৯৩ টাকা বেশি। সপ্তাহব্যাপী এই মেলা থেকে ৯ লাখ ২৮ হাজার […]

» Read more

যুক্তরাষ্ট্রে চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পর বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্পবিরোধীরা। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করে ট্রাম্পবিরোধী স্লোগান দিচ্ছেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে দেশটির ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের বিরোধীরা। ওয়াশিংটন ডিসিসহ দেশটির বিভিন্ন স্থানে এই বিক্ষোভ হচ্ছে। ওকল্যান্ডের পুলিশ জানিয়েছে, ৬০ থেকে ৭০ […]

» Read more

খেলোয়াড়ের ঢুসে মাঠেই রেফারির মৃত্যু

খেলাধুলা ডেস্ক: লাল কার্ডই জীবন কেড়ে নিল রেফারির! ম্যাচে শৃঙ্খলা-রক্ষার জন্য ফুটবলারকে লাল কার্ড দেখালেন রেফারি। এর পরেই ঘটল বিপত্তি। ফুটবলার রেগে গিয়ে ঢুস মারেন রেফারিকে। আর তাতেই মৃত্যুবরণ করেন রেফারি! ঘটনাটা ঘটেছে মেক্সিকোর এক অপেশাদার ফুটবল লিগে। গত রোববার এক ফুটবলারকে লাল কার্ড দেখানোয় ভীষণ রেগে যান। এরপরই শুরু হয় হাতাহাতি, এক পর্যায়ে মাথা দিয়ে রেফারির বুকে আঘাত করেন। […]

» Read more