গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও সাঁওতালের সংঘর্ষ -আরও এক সাঁওতালের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ (বাগদা-কাটা) এলাকার একটি ধান খেত থেকে সোমবার রাতে আরও অজ্ঞাত পরিচয় (৫২) এক আধিবাসীর (সাঁওতাল) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। […]

» Read more

হবিগঞ্জে চায়ের ব্যপক ফলন

হবিগঞ্জ প্রতিনিধি : চা-পাতার ভাল ফলনে প্রয়োজন নিয়মিত বৃষ্টি। এবার নিয়মিত বৃষ্টি হওয়ায় হবিগঞ্জে চায়ের বাম্পার ফলন হয়েছে। বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে চা-পাতার উৎপাদন শুরু হয়। চলে ডিসেম্বর মাস পর্যন্ত। বছরের শুরু থেকে এ পর্যন্ত সেই কাক্সিক্ষত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পর রোদ পেলেই চা-গাছে কুঁড়ি আসে। রুপ নেয় সবুজের সমারোহে। সময়মত গাছ থেকে এসব কুঁড়ি সংগ্রহ করেন শ্রমিকরা। মেশিনে […]

» Read more

বিজিএমইএ ভবন ভাঙতে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় দেওয়া হবে। এর আগে গত ২ মে বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।

» Read more

অবসরে যাচ্ছেন দুইবার অস্কার জয়ী নির্মাতা তারান্তিনো

বিনোদন ডেস্ক: হলিউডি চলচ্চিত্রের ভক্ত কিন্তু কোয়েন্টিন তারান্তিনোর নাম শোনেনি এমন দর্শক খুব কম খুঁজে পাওয়া যাবে। ফিকশন ছবির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এই পরিচালক মোট দুবার একাডেমি অ্যাওয়ার্ড অস্কার জিতেছেন। এছাড়াও আরো অন্যান্য পুরস্কার জেতা এই পরিচালক শিগগিরই ইতি টানতে যাচ্ছেন রুপালি পর্দার জীবনের। সম্প্রতি সান ডিয়াগোতে এডোব ম্যাক্স কনফারেন্সে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন […]

» Read more

কুড়িগ্রামে আইডিবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন

কুড়িগ্রাম প্রিতিনিধি: ‘স্কিল ফর ফিউচার ওয়ার্ল্ড অব ওয়ার্ক’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হল আইডিবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জমিদার রহমান। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল পায়রা উন্মুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা। ইনস্টিটিউিট অব ডিপ্লোমা ইনিঞ্জিনীয়ার্স (আইডিবি) কুড়িগ্রাম জেলা […]

» Read more

টাইগারদের সাফল্যে বিসিবির ‘মেজবান

খেলাধুলা ডেস্ক: ২০১৪ সালের শেষ দিকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে ক্রিকেটের দিগন্ত রেখা আঁকা শুরু করে বাংলাদেশ। এরপর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে মাশরাফিবাহিনী। পরবর্তীতে দেশের মাটিতে একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও সর্বশেষ আফগানিস্তানসহ টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এছাড়া সাদা পোশাকেও মুশফিকুর রহিমের হাত ধরে সাফল্য পায় বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট […]

» Read more

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিলেন মহাকাশচারী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক মাহাকাশ স্টেশন থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন মহাকাশচারী শেন কিমব্রো। নাসা জানিয়েছে, আপাতত কিমব্রোই একমাত্র মার্কিন মহাকাশচারী, যিনি মহাকাশ স্টেশনে রয়েছেন। তাই সেখান থেকেই নিজের ভোট দিয়েছেন তিনি। রুশ সয়ুজ রকেটে করে ১৯ অক্টোবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান কিমব্রো। আরও ২ রুশ মহাকাশচারীর সঙ্গে তার সেখানে ৪ মাস কাটানোর কথা রয়েছে। টেক্সাসের আইন অনুযায়ী, ১৯৯৭ […]

» Read more

জাতির পিতার হত্যাকারীকে ফেরত চেয়ে নিউইয়র্ক টাইমসে জয়ের নিবন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকায় মতামত বিভাগে নিবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। লেখাটি নিচে তুলে ধরা হলো। ১৯৭৫ সালের ১৫ আগস্ট গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশ সরকারকে উৎখাত করা হয় সেনাবাহিনীর ক্যু’র মাধ্যমে। […]

» Read more

বায়োমেট্রিকের কারণে অবৈধ ভিওআইপি কমেছে ২৫ শতাংশ -তারানা হালিম

নিজস্ব প্রতিনিধি: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কারণে অবৈধ ভিওআইপি ব্যবসার হার ২৫ শতাংশ কমে ১০ শতাংশে নেমে এসেছে। আগে এ হার ছিল ৩৫ শতাংশ’। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, বায়োমেট্রিক নিবন্ধনের ফলে মোবাইলে হুমকি, সন্ত্রাসী কার্যকলাপ কমে এসেছে। এ পদ্ধতিতে সিম নিবন্ধনের […]

» Read more