বিজিএমইএ ভবন ভাঙতে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় দেওয়া হবে।
এর আগে গত ২ মে বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।

