ছাতকে সন্ত্রাসীদের হামলায় ৫ মহিলা আহত

রবিউল ইসলাম তারেক, ছাতক প্রতিনিধি: ছাতকে পূর্ব বিরুধের জের ধরে মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্রীসহ আহত হয়েছেন ৫মহিলা। এদের মধ্যে গুরুতর আহত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির ধারন (গোপালপুর) গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারন-গোপালপুর গ্রামের মৃত আজমত উল্লাহর পুত্র সন্তান না থাকায় তার বসত বাড়িতে স্ত্রী […]

» Read more

অসহায় বৃদ্ধাদের কল্যাণে উজ্জল দৃষ্টান্ত ফটো আপার!

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:  সুলতানা শামীমারা বেগম ওরফে ফটো। বয়স পঞ্চাশ পেরিয়েছে। ইচ্ছে ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। কিন্তু চিকিৎসক না হয়ে জড়িয়ে পড়েন শিক্ষকতা পেশায়। পেশা শিক্ষকতা হলেও ছুটে চলেন এলাকার দরিদ্র ও অসহায় বৃদ্ধা নারীদের কল্যাণে। গত ৯ বছরে তিনি প্রায় ১০০ জন বৃদ্ধা নারীর চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে সহায়তা করেছেন। শুধু তাই নয় শামীমারা বেগম নিজের […]

» Read more

বাকৃবিতে ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ এর নির্বাচন সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ এর ১৫টি পদের সাধারণ নির্বাচন গত ৩১ অক্টোবর সোমবার ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি মোঃ নজরুল ইসলাম , সহ- সভাপতি বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল আলম (মাসুদ) , সহকারী সাধারণ সম্পাদক ফজলুল হক (বিনা প্রতিদ্বন্ধিতায়), অর্থ সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক সোলায়মান […]

» Read more

সবচেয়ে বড় চাঁদের দেখা মিলবে ১৪ নভেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ছয় দশক পর ১৪ নভেম্বর রাতে আরও একটি বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন পৃথিবীবাসী। এই দিন বিগত ছয় দশকের মধ্যে সবচেয়ে কাছে আসবে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটি। এই বছরের ছয়টি সুপার মুনের মধ্যে এটি হবে সবচেয়ে বড়। ১৪ নভেম্বরের পরে ২০৩৪ সালের ২৫ নভেম্বর আবার এ ধরনের একটি সুপার মুন হবে। কিন্তু তখন এ বারের মতো […]

» Read more

বিপিএল: মুস্তাফিজকে নিয়ে খুলনা টাইটান্স-ঢাকা ডায়নামাইটসের কাড়াকাড়ি!

খেলাধুলা ডেস্ক: কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নেই মুস্তাফিজুর রহমান। তবুও মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন বাঁ-হাতি এই তরুণ পেসার। তবে কি ছন্দ ফিরে পেলে ঢাকার হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ? না, ব্যাপারটা এমন না। ঢাকা ডায়নামাইটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই মাঠে […]

» Read more

ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন, ঢাকায় আমন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক অভিনন্দন বার্তায় ট্রাম্প ও তার স্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানা​ই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার জয় যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্ব মানবতার কল্যাণে ভূমিকা রাখবে। আমি […]

» Read more

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ইতোমধ্যেই ২৭৮টিতে জয়লাভ করেছেন ট্রাম্প, যেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭০টি ইলেকটোরাল ভোট। ট্রাম্পের জয় স্বীকার করে নিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘কিছুক্ষণ আগে সেক্রেটারি ক্লিনটন আমাকে ফোন করে অভিনন্দন […]

» Read more