খেলোয়াড়ের ঢুসে মাঠেই রেফারির মৃত্যু

খেলাধুলা ডেস্ক:
লাল কার্ডই জীবন কেড়ে নিল রেফারির! ম্যাচে শৃঙ্খলা-রক্ষার জন্য ফুটবলারকে লাল কার্ড দেখালেন রেফারি। এর পরেই ঘটল বিপত্তি। ফুটবলার রেগে গিয়ে ঢুস মারেন রেফারিকে। আর তাতেই মৃত্যুবরণ করেন রেফারি!

ঘটনাটা ঘটেছে মেক্সিকোর এক অপেশাদার ফুটবল লিগে। গত রোববার এক ফুটবলারকে লাল কার্ড দেখানোয় ভীষণ রেগে যান। এরপরই শুরু হয় হাতাহাতি, এক পর্যায়ে মাথা দিয়ে রেফারির বুকে আঘাত করেন। জোরাল আঘাতে মাঠেই মৃত্যু হয় রেফারির।

এই ঘটনার পর দ্রুতই মাঠ ছেড়ে পালিয়ে যায় ফুটবলার। খুনি সেই ফুটবলারের নাম রুবেন রিভেরা ভাসকেজ। আর পৃথিবী থেকে বিদায় নেওয়া রেফারির নাম ভিক্তর ত্রেহো। এই ঘটনার পর থেকেই ফুটবলারকে খুঁজছে পুলিশ।

  •  
  •  
  •  
  •  

Tags: