লালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ওই বাসেরই হেলপার নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের ত্রিমোহনী মোড়ে সনি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে একই বাসের হেলপার নিহত হয়েছে। সুপার সনি পরিবহনের এ হেলপার বরিশালের বাকেরগঞ্জের লক্ষীবর্ধন এলাকার বেলায়েত শিকদারের ছেলে বদরুল শিকদার ওরফে লিটন ( ৩৬) । স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রাজশাহীর বাঘাগামী সুপার সনি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৮২১) সোমবার রাত ১০ টার দিকে লালপুর ত্রিমোহনী এসে পৌছায়। এ […]

» Read more

ব্রাজিলের বিমান দুর্ঘটনা : ৮১ আরোহীর মধ্যে ৭৬ জন নহিত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের একটি ফুটবল দল নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত বিমানের ৮১ আরোহীর মধ্যে পাঁচজন বেঁচে আছেন। কলম্বিয়ার বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ব্রাজিলীয় ফুটবল ক্লাব শাপেকোয়েন্সের খেলোয়াড়সহ ৭২ যাত্রী এবং নয়জন ক্রু ছিলেন। সোমবার মধ্যরাতে কলম্বিয়ার মেডিলিন শহরে অদূরে রিওনেগ্রো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। কলম্বিয়ার বিমান পরিবহন কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, লা সেজা ও লা ইউনিয়ন পৌরসভার মধ্যে থাকা […]

» Read more

বালু খেকো কে এই মিজান ?

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার পূর্ব দিকে খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রাম এবং বিরামপুর উপজেলার পশ্চিমে কাটলা ইউনিয়নের চৌঘরিয়া গ্রাম। বাংলাদেশ ও ভারতের মধ্যে বয়ে যাওয়া সীমান্তবর্তী শাখা যমুনা নদী এই দুই ইউনিয়নকে ভাগ করেছে। আর এই কারণে নদীর দুই অংশে নয়ানগর ও চৌঘরিয়া বালুমহাল দুইটির ইজারা নিয়েছেন নয়ানগন গ্রামের প্রভাবশালী মিজানুর রহমান। হাকিমপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানাগেছে, বালু মহল […]

» Read more

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক দ্রব্য সহ ৩জন আটক

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে বাংলামদ ২০বোতল, এ্যালকোহল ৯বোতল ও ৩০পুরিয়া গাজা ও ৭৫বোতল ফেন্সিডিল সহ ৩জন কে আটক করেছে। গতকাল মঙ্গলবার নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক সহ তিন জন কে আটক করেছে। নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম জানান নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবির) ওসি জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মহাদেকপুরের […]

» Read more

তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাঁদাবাজির পৃথক তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্টে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একইসঙ্গে চাঁদাবাজির তিন মামলা ও আয়কর সংক্রান্ত আরও দুটি মামলার বিচার কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে তার […]

» Read more

৩০ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক: ৩০ বছর পর সাদা পোশাকে পাকিস্তানকে সিরিজ হারাল নিউজিল্যান্ড। ১৩৮ রানের বড় ব্যবধানে হ্যামিল্টন টেস্ট জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল স্বাগতিক নিউজিল্যান্ড। সর্বশেষ ১৯৮৫ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। মাঝে ১২টি সিরিজ খেলা হলেও একটিতেও জেতা হয়নি ব্ল্যাক ক্যাপসদের। সাতটি সিরিজে হারের পাশাপাশি বাকি পাঁচটিতে ড্র করেছিল নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন বিনা […]

» Read more

৫ দিনে ৩৯৭ বস্তা ধান পেয়েছে সাঁওতালরা

গাইবান্ধা প্রতিনিধি: গত পাঁচ দিনে রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের চাষ করা ধান কেটে দুই মণ ওজনের ৩৯৭ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। ধান কাটার পঞ্চম দিন সোমবার সন্ধ্যায় সাঁওতালদের পক্ষে হেমব্রনসহ একটি প্রতিনিধি দলের কাছে ১০৪ বস্তা ধান বুঝিয়ে দেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল। এ নিয়ে গত বৃহস্পতিবার ২৬ […]

» Read more

বাকৃবিতে ৫৮২ আসন শূন্য রেখেই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। ১২০০ আসনের বিপরীতে মেধা তালিকাভুক্ত শিক্ষার্থী হতে মোট ৬১৮ জন ভর্তি হয়েছে। শূন্য আসন রয়েছে ৫৮২ টি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি নেয়া হয়। শূন্য […]

» Read more

সিরিয়ায় আলেপ্পোয় কোণঠাসা বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলের কয়েকটি শহর দখল করে নিয়েছে সরকারি বাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর হামলায় টিকতে না পেরে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ১০ হাজার মানুষ। আলেপ্পো সিরিয়ার একটি প্রদেশ। রাজধানী শহরও আলেপ্পো। আলেপ্পোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে অভিযান চালাচ্ছে বাশার বাহিনী। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, […]

» Read more

একই প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সাল থেকে দেশের সব শিক্ষাবোর্ডের অধীনের সব পাবলিক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার সুপারিশ করেছেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা। একই সঙ্গে সময় ও শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষা- এই চারটি বিষয় পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে ধারাবাহিক মূল্যায়নেরও সুপারিশ করেছেন তারা। সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে […]

» Read more
1 2 3 4 … 27